• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    
 
ads

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে-দীপংকর তালুকদার এমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Aug 2023   Tuesday

বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত পলাতক আসামিদের গ্রেফতার করে শাস্তি কার্যকর করার জোর দাবি জানিয়েছেন আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য  ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

তিনি বলেন, ঘাতকচক্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করলেও তার স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি। খুনিরা ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে দেশের অগ্রগতিকে স্থবির করার চেষ্টা করেছিল। কিন্তু সকল ষড়যন্ত্র বৃথা করে দিয়ে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু বেঁচে থাকলে এই দেশ অনেক আগেই বিশ্বে উন্নত দেশে পরিণত হতো। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী হিসেবে জয়যুক্ত করার আহব্বান জানান বক্তারা।

 

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে। এই অস্ত্র আগামী আসন্ন সংসদ নির্বাচনে ব্যবহার করবে আঞ্চলিক সংগঠনগুলো। তাই অবিলম্বে নির্বাচনের পূর্বে পার্বত্য চট্টগ্রাম হতে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান।

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার রাঙামাটির লংগদু উপজেলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

 

লংগদু উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ-সংগঠনের উদ্যোগে ও আয়োজনে উপজেলা কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে  আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্ঙায  ও জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: সেলিমের সভাপতিত্বে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই প্রæ চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দিন, সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক শামশুদ্দোহা, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, উপ-দপ্তর সম্পাদক শহীদুজ্জামান মহসিন রোমান, সদস্য আশিষ দাশ গুপ্ত প্রমুখ বক্তব্য রাখেন।

 

আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ