• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়িতে কেক কেটে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2023   Friday

 শুক্রবার (১ সেপ্টেম্বর) বিলাইছড়িতে  বিএনপি’র  ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।    


উপজেলা  বিএনপির কার্যালয়ে  এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন  সভায় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বারেক খাঁ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম ফকির। সভায় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক  জাফর আহমেদ এর সঞ্চালনায়  বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি  চাথোয়াই রোয়াজা, সিনিয়র সাধারণ সম্পাদক ও যুবদলের আহ্বায়ক মোঃ রেজাউল করিম রনি,যুগ্ন -সাধারণ সম্পাদক জয়সিন্ধু চাকমা, সাংগঠনিক সম্পাদক  সেলিম সর্দার ও ধনমনি চাকমা, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শান্তি রায় চাকমা ও ছাত্র দলের আহ্বায়ক  শহীদুল ইসলাম।  । এছাড়া বক্তব্য রাখেন- বিএনপি`র সঞ্জয় তঞ্চঙ্গ্যা, কবির হোসেন, দেলোয়ারা বেগম,মনির হোসেন, মনিরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের নেতা ও নেতৃবৃন্দ।  এর আগে   বিএনপির ৪৫  তম প্রতিষ্ঠা বার্ষিকী  উপলক্ষে কেক কাটা হয়।

সভায় বক্তারা বলেন, আন্দোলনের মধ্য দিয়ে   নির্দলীয় ও তত্ত্বাবধায়ক  সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে   বর্তমান সরকারের পতন ঘটিয়ে বিএনপি আবার ক্ষমতায় আসবে।  মিথ্যা মামলা, হত্যা ও গুম করে বিএনপিকে দমানো যাবে না।

বক্তারা বলেন, দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবীদের বাক স্বাধীনতাসহ, জনগণের  ভোটের অধিকার কেড়ে নিয়েছে  এই ফ্যাসীবাদী আওয়ামী লীগ সরকার।  দ্রব্যমূল্যের উধ্বর্গতি যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ভবিষ্যৎতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপি প্রস্তুত  থাকার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.



ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ