• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটি সরকারী কলেজের শিক্ষকদের দ্বিতীয় দিনের কর্মবিরতি পালন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Oct 2023   Wednesday

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন,শিক্ষা ক্যাডারদের পদোন্নতি, পদ সৃজনসহ বিভিন্ন দাবীতে বুধবার দ্বিতীয় দিনে রাঙামাটি সরকারী কলেজের শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি পালন করেছেন। এতে কলেজের যাবতীয় কার্যক্রম স্থবিরতা দেখা দিয়েছে। 


বিসিএস সাধারন শিক্ষা সমিতির উদ্যোগে রাঙামাটি সরকারী সরকারী কলেজের একাডেমিক ভবনের সামনে সকাল ১০টা থেকে তিন ঘন্টা ও পরে কলেজের মুল মেইটের সামনে শিক্ষকরা কর্মবিরতি কর্মসূচি পালন করেন। কর্মবিরতি চলাকালে অন্যান্যর মধ্যে বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া, কলেজের উপাধ্যক্ষ জাহেদা সুলতানা ও নুরুল করিম মাসুদ প্রমুখ। কর্মবিরতির দ্বিতীয় দিনে শ্রেনী পাঠদান থেকে কলেজের অন্যান্য যাবতীয় কার্যক্রম বন্ধ ছিল।


শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ দিন ধরে শিক্ষকদের পদোন্নতি, ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, প্রয়োজনীয় পদ সৃজন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিলসহ বিভিন্ন নায্য দাবী আজো পুরণ হয়নি। সরকার শিক্ষা ক্যাডারদের দিন দিন সরিয়ে দিচ্ছে। এভাবে হলে ভবিষ্যতে এ শিক্ষা ক্যাডার থাকবে না। নেতৃতবৃন্দ অতিদ্রুত এসব দাবী দাওয়া বাস্তবায়ন করা হলে আরো কঠোর কর্মসূচির হুমকি দেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ