• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

পার্বত্য ভিক্ষু সংঘের সংঘরাজ শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরো আর নেই

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Nov 2023   Friday

পার্বত্য ভিক্ষু সংঘের চতুর্থ সংঘরাজ, সাদা মনের মানুষ উপাধি প্রাপ্ত শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরো আর নেই। তিনি বৃহস্পতিবার রাতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ দিন ধরে কিডনি, ডায়াবেটিসহসহ নানান রোগের জটিলতায় ভুগছিলেন। তার মৃত্যুতে পাহাড়ের বৌদ্ধ সমাজের শোকের ছায়া নেমে এসেছে।


জানা গেছে, মায়াননমার সরকার কর্তৃক "অগ্রমহাপন্ডিত " এর ভূষিত, কাচালং শিশু সদনের প্রতিষ্ঠা ও মগবান শাক্য মুনি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরো দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ কিডনি জটিলতা নিয়ে চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার প্রিয় স্থান মগবন শাক্যমুনি বৌদ্ধ বিহারে নিয়ে যাওয়ার পথে গত বৃহস্পতিবার রাত ১১ টা ৫৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাকে এটিএন বাংলা টেলিভিশনের পক্ষ থেকে সাদা মনের মানুষ হিসেবে উপাধি দেওয়া হয়। তিনি মৃত্যুর আগ পর্ষন্ত বুদ্ধের মৈত্রী বাণী প্রচার করেছিলেন।


উল্লেখ্য, পাহাড়ের আলোকিত এ বাতিঘর শ্রীমৎ তিলোকানন্দ মহাথেরো  ১৯৩৭ সালে বরকল উপজেলার বেতছড়িস্থ সুবলং এ জন্ম গ্রহন ও ১৯৫৯ সালে তিনি উপসম্পাদনা গ্রহন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ