• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

জুরাছড়িতে অগ্নিকান্ডে ৫টি দোকান ও বসতঘর ভস্মিভূত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2023   Monday

জুরাছড়ি উপজেলার সামিরা বাজারে অগ্নিকাণ্ডে ৪টি দোকান ও ১ টি কাচা ঘর  ও দুইটি মোটর সাইকেল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২০ নভেম্বর) ভোর ৪টার দিকে  চায়ের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ধারনা এলাকাবাসীর । আগুন প্রায় আড়াই ঘণ্টা স্থায়ী ছিল। এতে  প্রায় অর্ধ  কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী  ক্ষতিগ্রস্তদের।  
 
জানা গেছে, সোমবার ভোর চারটার দিকে বাজারের একটি  চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আগুনের লেলিহান শিখা চার দিকে ছড়িয়ে পড়লে  চারটি দোকান ও ১ টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে আগুনে স্থায়ীত্ব ছিল প্রায় আড়াই ঘন্টা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ, থানা অফিসার ইনচার্জ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা। 
 
এদিকে, আগুনে সমস্ত বই-খাতা ও স্কুল ড্রেস পুড়ে গেছে সামিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ  শ্রেনী শিক্ষার্থী  ও অষ্টম শ্রেনী শিক্ষার্থী  মাইকেল চাকমার। তাদের বার্ষিক মূল্যায়ন পরীক্ষা চলছে।  তারা অগ্নিকান্ডে তার স্কুলের বই ও ড্রেসসহ সব কাপড়-চোপড় পুড়ে যাওয়াই পরীক্ষায় অংশ নিতে পারেনি। 
 
ক্ষতিগ্রস্ত ক্ষদ্রি ব্যবসায়ী ও মাইকেল চাকমার মা কনিকা চাকমা জানান,  কাপড় সেলাই করে সুখে সংসার চলছিল। ব্যবসার পরিধি বাড়াতে গেল সপ্তাহে পল্লী সঞ্চয় ব্যাংক থেকে ক্ষুদ্র ব্যবসার ঋন নিয়ে মালামাল দোকানে তুলেছেন। আগুনে সব শেষ হয়ে গেছে। কিস্তি কিংবা ছেলেদের পড়ালেখার খরচ কিভাবে চালব বুঝে উঠতে পারছেন না। 
 
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ইতোমধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যানের ব্যক্তিগত তহবিল থেকে প্রতি পরিবারকে নগদ আড়াই হাজার টাকা ও দশ কেজি চাউল এবং উপজেলা প্রশাসন থেকে প্রতি পরিবারকে নগদ চার হাজার টাকা, তিনটি কম্বল, দশ কেজি চাউল  ও ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। 
 
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন,ইতোমধ্যে উপজেলা প্রশাসন থেকে   ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ত্রাণ সহায়তার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষার্থীদের বইপত্র পুড়ে যাওয়ায় পরীক্ষায় অংশগ্রহন করতে পারেনি সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, উপজেলায় জায়গা না থাকায় ফায়ার সার্ভিস ষ্টেশন করা যাচ্ছে না। এ বিষয় নিয়ে তিনি জেলা প্রশাসনের কাছে তুলে ধরবেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ