• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটির শুকর খামারে অজ্ঞাত রোগে এক সপ্তাহে ৭০টি শুকর মারা গেছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2023   Monday

রাঙামাটিতে দেশের একমাত্র সরকারী শুকর উন্নয়ন খামারে অজ্ঞাত রোগে শুকর মারা যাচ্ছে। গেল এক সপ্তাহের ব্যবধানে ৭০টি শুকর মারা গেছে। তবে কি রোগে শুকরগুলো মারা যাচ্ছে তা এখনো ষ্পষ্ট নয় কর্তৃপক্ষ।


সংশ্লিষ্ট সূত্র জানায়, রাঙামাটি শহরের সাপছড়ি এলাকায় ৫ একর জমির উপর রয়েছে দেশের একমাত্র সরকারী শুকর উন্নয়ন খামারটি। এ খামার থেকে শুকরের মাংসের মাধ্যমে প্রাণীজ আমিজ ঘাটিত পূরণ, আতœকর্ম সংস্থান সৃষ্টি ও বিদেশী শুকর প্রজননের মাধ্যমে সরকারী নির্ধারিত দামে বিক্রি করা হয়। বর্তমানে এ খামারে ১৪টি বিদেশী প্রজাতির প্রায় চার শতাধিক শুকর রয়েছে। কিন্তু গেল ১৩ নভেম্বর থেকে গেল এক সপ্তাহের ব্যবধানে অজ্ঞাত রোগে ৭০টি শুকর মারা গেছে। আরো আক্রান্ত রয়েছে শতাধিক শুকর। তবে কি রোগে শুকরগুলো মারা যাচ্ছে তা চিহিৃত করা সম্ভব হয়নি। ইতোমধ্যে জেলা প্রানী সম্পদ কর্মকর্তাকে প্রধান করে চার সদস্যে বিশিষ্ট একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া রোগের কারণ জানতে মৃত শুকর গুলো পোস্ট মটেম করে নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো হয়েছে।


এদিকে, খামারে থাকা বাদবাকী শুকরগুলো বাচাঁনোর লক্ষে পশু চিকিৎসকরা রোগে আক্রান্ত শুকরগুলো ট্রানকুলার গান দিয়ে দুর থেকে ইনজেকশন পুশ করে যাচ্ছেন। তারপরও শুকরগুলো বাচাঁনো যাচ্ছে না।


খামারে থাকা কর্মচারীরা জানান, হঠাৎ করে গত এক সপ্তাহ যাবৎ শুকরগুলো মারা যাচ্ছে। এর আগে এ ধরনের রোগ দেখা যায়নি।


শুকর উন্নয়ন খামারের সিনিয়র সহকারী পরিচালক ডা. লেলিন দে বলেন, কি রোগে শুকরগুলো মারা যাচ্ছে তা সঠিক বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে অফ্রিকার সোয়াইন ফিভারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। পোস্ট মটেমের নমুনা সংগ্রহ করে ঢাকায় ল্যাবে পাঠানো রিপোর্ট আসলে রোগের সঠিক কারণ জানা যাবে। তবে এখনো রিপোর্ট হাতে পাওয়া যায়নি।


জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. তুষার কান্তি চাকমা বলেন, পোস্ট মটেম করার পরে পুরো একটা শুকর চিটাগাং ভেটোনারি ইউনিভার্সিটি ও ঢাকায় অধিকতর পরীক্ষার জন্য প্রেরন করা হয়েছে। তাদের দেওয়া পরামর্শে চিকিৎসা চলছে। তবে আশা রাখছি ঢাকাতে যে নমুনা পাঠানো হয়েছে তার যদি রিপোর্ট আছে তাহলে সে অনুযায়ী শুকরগুলোকে চিকিৎসা দেওয়া হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ