• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

পার্বত্য তিন আসনে ১৫জন প্রার্থীর মনোনয়পত্র দাখিল

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Nov 2023   Thursday

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলায় মনোনয়নপত্র শেষ দিনে বৃহস্পতিবার রাঙামাটি আসন থেকে ৫ জন, বান্দরবান আসন থেকে ৩ জন এবং খাগড়াছড়ি আসন থেকে ৭জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বান্দরবান আসনে হেভিওয়েট প্রার্থী বীর  বাহাদুর উশৈসিং, রাঙামাটিতে হেভিওয়েট প্রার্থী দীপংকর তালুকদার ও উষাতন তালুকদার  এবং খাগড়াছড়ি আসনে হেভিওয়েট প্রার্থী  কুজেন্দ্র লাল ত্রিপুরা। 

 

জেলা রির্টানিং কার্যালয় সুত্রে জানা গেছে, রাঙামাটি ২৯৯নং আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন  আওয়ামীলীগের মনোনীত  প্রার্থী, জেলা আওয়ামীলীগের সভাপতি  ও  বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার, জাতীয় পাটি  থেকে হারুনুর রশীদ মাতব্বর, তৃণমুল বিএনপি  থেকে শাহ: হাফেজ  মো: মিজানুর  রহমান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট  থেকে অমর কুমার দে  এবং স্বতন্ত্র প্রার্থী সন্তু লারমার নেতৃত্বাধীন  পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতা  ও সাবেক এমপি উষাতন তালুকদার।

 

খাগড়াছড়ি ২৯৮ নং আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীর দত্ত চাকমা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মিথিলা রোয়াজা, তৃণমূল বিএনপির প্রার্থী হয়েছেন গুইমারা উপজেলার সাবেক চেয়ারম্যান উশেপ্রু মারমা, জাকের পার্টির মো. হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির মো. মোস্তফা ও কংগ্রেস পার্টি মো: হাবিবুর রহমান।

 

বান্দরবান ৩০০ নং আসনে আ`লীগের মনোনীত প্রার্থী ৬ বার নির্বাচিত এমপি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর  বাহাদুর উশৈসিং, স্বতন্ত্র প্রার্থী  ও জেলা আ`লীগের সহ-সভাপতি মংঙৈপ্রু মার্মা  ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এটিএম শহিদুল ইসলাম।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ