• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

দেশে পরিস্থিতি ও পাহাড়ের বাস্তবতায় নির্বাচন থেকে সরে দাড়াঁলেন উষাতন তালুকদার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Dec 2023   Friday

দেশের বর্তমান পরিস্থিতি ও পাহাড়ের বাস্তবতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাঙামাটি ২৯৯নং আসনের স্বতন্ত্র প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার।

শুক্রবার রাঙামাটি জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কাছে তিনি এ মনোনয়ন প্রত্যাহার করেন। এ হেভিওয়েট প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহারের ফলে এ আসনে শক্ত কোন প্রতিদ্বন্ধি থাকলো না আর।


তবে এ আসেন আরো চার জন প্রার্থী ভোটের মাঠে রয়েছেন। তারা হলেন, আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পাটি হারুনুর রশীদ মাতব্বর,বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট অমর কুমার দে,তৃণমুল বিএনপি হাফেজ মো: মিজানুর রহমান।


জেলা রির্টানিং অফিসারের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের পর সাংবাদিকদের কাছে এ সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার বলেন, দেশের বর্তমান পরিস্থিতি ও পার্বত্য চট্টগ্রামের বাস্তবতার কারণে নির্বাচন অংশ গ্রহন থেকে বিরতি থাকছেন। পাশাপাশি দলীয় সিদ্বান্তে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তিনি নির্বাচনে অংশ গ্রহন না করলেও দেশবাসী ও স্থানীয় জনগণের পাশে সব সময় থাকবেন বলে তিনি আশাব্যক্ত করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেএসএসের জেলা শাখার সভাপতি ডা. গঙ্গামানিক চাকমা, সাধারন সম্পাদক নগেন চাকমা।


জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান সত্যতা নিশ্চিত করে বলেন, উষাতন তালুকদার আবেদনে তার ব্যক্তিগত কারণ দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। প্রত্যাহারের আবেদনপত্রটি সাথে সাথে গৃহীত হয়েছে। বর্তমানে এ আসনে চার জন প্রতিদ্বন্ধি প্রার্থী রয়েছেন।


উল্লেখ্য, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐ পার্বত্য চট্টগ্রাম চুক্তি সইয়ের পর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সদস্যরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পর ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন প্রথমবারের মতো জনসংহতি সমিতি থেকে সরাসরি নিজস্ব প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ গ্রহন করে। যদিও ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে চুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রাম স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রণয়নসহ কয়েক দফা দাবিতে নির্বাচন বর্জন করেছিল সংগঠনটি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে  জয়ী হন সাবেক এ গেরিলা নেতা উষাতন তালুকদার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ