• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বাঘাইছড়ি থেকে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী প্রচারণা শুরু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Dec 2023   Tuesday

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনের আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার মঙ্গলবার থেকে বাঘাইছড়ি উপজেলা মধ্য দিয়ে নির্বাচনী প্রচারনা শুরু করেছেন। প্রচারনা শুরু আগে তিনি মারিশ্যা ইউনিয়নের তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় গুরুদের কাছে প্রার্থনা ও আর্শীবাদ নেন।


জানা গেছে, মঙ্গলবান সকাল ১১টার দিকে আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদার তুলাবান নবরত্ন বৌদ্ধ বিহারে ধর্মীয় গুরুদের কাছে প্রার্থনা ও আর্শীবাদ নেন।  এ সময় নবরত্ন বৌদ্ধ বিহার অধ্যক্ষ্ শ্রীমৎ আর্যকীর্তি স্থবির ও অন্যান্য ভিক্ষুরা উপস্থিত ছিলেন। 

 

পরে তিনি বিহার প্রাঙ্গনে ও বাঘাইছড়ি মুসলিম ব্লকের স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় ও পথ সভায় অংশ নেন। তার নির্বাচনী সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের যুগ্ম সস্পাদক সন্তোষ কুমার চাকমা, জেলা আওয়ামীলীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, রাঙামাটি পৌরসভা মেয়র  আকবর হোসেন চৌধুরী, বাঘাইছড়ি পৌরসভা মেয়র মো: জমির হোসেন, তুলাবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্ঞান রঞ্জন চাকমা, মারিশ্যা ইউনিয়নের কার্বারী আলোক বিকাশ খীসা, মারিশ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো: নুর আলীর,মারিশ্যা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক অমর কান্তি চাকমা প্রমুখ।

 

এছাড়া বিকালে দীপংকর তালুকদার বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণা ও মত বিনিময় সভায় অংশ নেন।


মত বিনিময় সভায় দীপংকর তালুকদার বলেন, আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর থেকে পাহাড়ে প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ সম্পাদনের পাশাপাশি এখানে সকল সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ পাহাড়ে সকল সম্প্রদায়ের সস্প্রীতি অটুট রাখতে তিনি আবারো নৌকা মার্কায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।

 

এদিকে, সোমবার প্রতীক বরাদ্দের পর রাঙামাটি পৌর সভার ৯ ওয়ার্ডর নির্বাচনী ক্যাম্প উদ্বোধন করেছেন। শহরের বনরুপা এলাকায় নির্বাচনী ক্যাম্প উদ্বোধনকালে দীপংকর তালুকদার বলেন, তাকে ভোট দেওয়া মানে বঙ্গবন্ধু নৌকাকে ও স্বাধীনতার নৌকাকে ভোট দেওয়া, তাকে ভোট দেওয়া মানে পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে আপনাদের রায় দেওয়া, চাঁদাবাজির বিরুদ্ধে ভোট দেওয়া, তাকে ভোট দেওয়া মানে অসাম্প্রদায়িক চিন্তায় চেতনায় বিকশিত হওয়া। যারা জনজীবনকে বিছিয়ে দিতে চাইছে তাদেরকে আপনারা ভোট প্রদান করে না বলুন এবং আওয়মীলীগকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি। 

 

এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা আওয়ামীলেীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ সোলেয়মান চৌধুরীসহ অংগ সংগঠনের নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ