• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    
 
ads

খাগড়াছড়িতে বৈসু ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2015   Sunday

খাগড়াছড়ির গাছবান কুমারধন পাড়া এলাকায় বৈসু ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান রোববার অনুষ্ঠিত হয়েছে।

 

সামাজিক সংগঠন ‘য়াক বাক্সা’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনশ্বর ত্রিপুরা। ‘য়াক বাক্সা’র সভাপতি ভুপেন ত্রিপুরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাগড়াপুর মহিলা কল্যান সমিতির সভানেত্রী বিশিষ্ঠ নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদ সদস্য পরিমল ত্রিপুরা, শ্যামল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ ভাইবোনছড়া কমিটির উপদেষ্টা পূর্ণ ভুষন ত্রিপুরা, সাবেক গোলাবাড়ি ইউপি চেয়ারম্যান বিপুল ভুষন ত্রিপুরা, গ্রামের কার্বারী খগেশ্বর ত্রিপুরা, সোহেল ত্রিপুরা সমাজকর্মী ধনেশ্বর ত্রিপুরা। অনুষ্ঠানে বৈসু উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী ক্রীড়া প্রতিযোগীতা, কৃতি ছাত্র-ছাত্রীদের সন্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন হাজারো মানুষ।

 

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ সদস্য খোকনশ্বর ত্রিপুরা বলেন, ত্রিপুরা কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বা সম্প্রদায় নয়, হাজার বছরের অবিচ্ছেদ্য ইতিহাস স্বীকৃত ও সমৃদ্ধ বৃহৎ জাতি।  ত্রিপুরা জাতির রয়েছে নিজস্ব ভাষা-সাহিত্য সংস্কৃতি-খাদ্যাভ্যাস-পোশাক-পরিচ্ছদ ও কৃষ্টি। আজ ত্রিপুরা জাতি শুধু বাংলাদেশে নয়, সারাবিশ্বে ত্রিপুরা জাতি নিজস্ব স্বকীয়তায় একক জাতি হিসেবে বসবাস করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ