• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    
 
ads

মহালছড়িতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jan 2024   Wednesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার দুরছড়ি নামক গ্রামে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দুই সদস্য নিহত হয়েছেন। তারা হলেন রবি কুমার চাকমা (৬৫) ও  শান্ত চাকমা ওরফে বিমল (৫২)। অপরজন রহিন্তু চাকমা ওরফে টিপন (৩২) নিখোজ রয়েছেন। এ ঘটনায় ইউপিডিএফের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।  

 

জানা গেছে,খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিন্দুকছড়ি সড়কের দুরছড়ি নামক গ্রামে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দুর্বৃত্তরা অর্তকিতে গুলি চালায়। এতে ঘটনাস্থলে ইউপিডিএফ সদস্য  রবি কুমার চাকমা  ও  শান্ত চাকমা ওরফে বিমল  চাকমা নিহত হন। এসময়  রহিন্তু চাকমা ওরফে টিপন একজন নিখোজ রয়েছেন। খবর পেয়ে পুলিশ  লাশ উদ্ধারে ঘটনাস্থলে গেছে।

 

এদিকে, ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার পাঠানো এক বিবৃতিতে  খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা উক্ত  হামলাকে কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক বলে নিন্দা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেছেন, ঠ্যাঙাড়েরা ইউপিডিএফ সদস্যদের ওপর গুলি চালালে এতে তিন জনের মধ্যে রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।  অপরজন রহিন্তু চাকমা এখনো নিখোঁজ রয়েছেন। বর্তমানে  ঠ্যাঙাড়েরা ঘটনাস্থলটি ঘিরে রেখেছে। 

 

খাগড়াছড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে রওনা দিয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ