• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত,আহত ২৭

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Feb 2024   Thursday

রাঙামাটির ঘাগড়া-বরইছড়ি সড়কের ঘাগড়া ইউনিয়নের বগাপাড়া এলাকায় ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নির্মাণ নিহত ও কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। নিহতরা হলেন আরিফ(২০) ও সাব্বির(২২)। আহতদের মধ্যে ৮জনকে গুরুত্বর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার কাজ শেষে এক দল নির্মাণ শ্রমিক একটি মিনি ট্রাকযোগে(গাজীপুর ন-১১-০২১০) রাঙামাটি শহরে ফেরত আসছিলেন। এসময় ঘাগড়া-বরইছড়ি সড়কের কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের বগাছড়ি এলাকায় ব্রীজে উঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ডালাইয়ের কাজের ব্যবহৃত মিক্সার মেশিনসহ ট্রাকটি উল্টে গেে লঘটনাস্থলে হাসান ও সাব্বির নিহত ও ২৭ জন আহত হন। আহতদের মধ্যে ৮জনকে গুরুত্বর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন, সেনাবাহিনী,পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ও নিহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। তাদের সবাইয়ের বাড়ী শহরের রিজার্ভ বাজার এলাকায়।


রাঙামাটি সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার(আরএমও) ডা.শওকত আকবর জানান, ২৫-২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৮জনকে আশংকাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মদ জানান, ট্রাক উল্টে গিয়ে ২জন মারা যায় ও ২৭জন আহত হয়েছে। তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ