• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিল রাঙামাটি সরকারি কলেজের মেধাবী শিক্ষাথী সালেহিনের

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2024   Sunday

ঘাতক ট্রাক প্রাণ কেড়ে নিয়েছে  রাঙামাটি সরকারি কলেজের মেধাবী ছাত্র মোঃ ওমর সালেহিনের (২৪)। রোববার কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নাধীন বড়ইছড়ি-ঘাঘড়া সড়কের সাপছড়িতে  ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটলে শিক্ষার্থী সালেহিনের মৃত্যু হয়। সে  রাঙামাটি সরকারি কলেজের গনিত বিভাগের  চতুর্থ বর্ষের  ছাত্র ও কাপ্তাই উপজেলা ইউওনও অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারী মোঃ আবু তাহেরের একমাত্র পুত্র। এ সময় আরো দুই জন আহত হন। 

দূর্ঘটনায় আহত মুকুল তংচংগ্যা জানান,  রোববার বিকাল  ৩টার দিকে  কা্উখালী উপজেলার  ঘাঘড়া সিএনজি ষ্টেশন থেকে কাপ্তাইয়ের বড়ইছড়ির উদ্দেশ্যে  সিএনজি যোগে রওনা দেন। সাপছড়ি এলাকায়  পৌছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক তাদের সিএনজিকে সজোরে ধাক্কা মারে। এসময় গাড়ির ডান পাশে থাকা যুবক ওমর সালেহিন মারাত্মক আঘাত পেয়ে সড়কের কয়েকফুট দুরে গিয়ে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মারাত্বক আহত অবস্থায় তার মৃত্যু হয়। এতে  তিনি(মুকুল চন্দ্র তংচংগ্যা) ও  মোঃ শামীম নামে যাত্রী আহত হন।


কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত ট্রাকের চালককে গ্রেফতারে অভিযান চলছে।


কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর যুবকের মৃত্যু হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ