• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জনপ্রতিনিধিদের সাথে সিভিক প্লাটফফর্ম ও ইয়ুথ গ্রুপের সংলাপ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2024   Thursday

আস্থা প্রকল্পের আওতায় বৃহস্পতিবার রাঙামাটিতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সিভিক প্লাটফফর্ম ও ইয়ুথ গ্রুপের মধ্যে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আশিকা কনভেশন হল রুমে আয়োজিত সুইস এ্যাম্বেসি বাংলাদেশ-এর অর্থায়নে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় আয়োজিত সংলাপে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত জেলা পরিষদ সদস্য ঝর্না খীসা। সিভিক প্লাটফফর্মের যুগ্ন আহ্বায়ক সুশীল প্রসাদ চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপন্থিত ছিলেন সিভিক প্লাটফফর্মের যুগ্ন আহ্বায়ক অমর ফারুখ,আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটসের উপ-নির্বাহী পরিচালক কক্সি তালুকদার ও এ্যাডভোকেট সুস্মিতা চাকমা। এছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন রাঙামাটি পৌর কমিশনার কালায়ন চাকমা, বালুখালী ইউপি চেয়ারম্যান অমর কুমার চাকমা, বন্দুকভাঙ্গা ইউপি চেয়ারম্যান অমর চাকমা, সিএইচটি হেডম্যান এসোসিয়েশনের সাধারন সম্পাদক শান্তি বিজয় চাকমা, সিএইচটি মহিলা কারবারী এসোসিয়েশনের সাধারন সম্পাদক শান্তনা চাকমা, সাংবাদিক হিমেল চাকমা, উন্নয়নকর্মী শিপ্লব চাকমা প্রমুখ। পরে নিউমার্কেট চত্বরে শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি,সহনশীল ও অহিংস সমাজ গঠনের লক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করা করা হয়। এতে জনপ্রতিনিধিসহ সিভিক প্লাটফফর্ম ও ইয়ুথ গ্রুপের সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন,তৃণমুল পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সন্ত্রাসমুক্ত অহিংস সমাজ গঠন, সহনশীল, সহিংসতা প্রতিরোধে ও সুশাসনের প্রতিশ্রুতি অর্জন করতে হবে। পাশাপাশি সহনশীল এবং শান্তিপূর্ন গণতান্ত্রিক স্থানগুলো চিহিৃতকরণ, সামাজিক ক্ষেত্রে মানবধিকার সমুন্নত রাখার মাধ্যমে ক্ষমতায়িত নাগরিক,যুব,নারী, সংখ্যালঘু এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সক্রিয় অংশ গ্রহনের মাধ্যমে নাগরিক ও সামাজিক ক্ষেত্রে মানবাধিকার সমুন্নত রাখার আহ্বান জানান। বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধ এবং শান্তি,সহনশীলতা,সামাজিক সম্প্রীতি এবং সুশাসনের প্রচারের জন্য কর্মক্ষেত্রে তৃণমুল পর্যায়ে সক্রিয় যুবদের অংশ গ্রহনে উৎসাহিত করতে, যুব নেতা এবং বয়স্কদের মধ্যে সমন্বয়মূলক কার্যক্রমের সুযোগের তৈরী করে যুব নেতৃত্বের সুযোগ অন্বেষন, জাতীয় যুবনীতি ২০১৭ এর নির্দেশনা অনুযায়ী দেশের তৃণমুল পর্যায়ে যুবক, প্রান্তিক জনগোষ্ঠীর পুরুষ ও নারীদের দেশের মুলধারায় উন্নয়ন প্রক্রিয়ায় সম্পৃক্ত করার পরামর্শ প্রদান করেন।

প্রসঙ্গত, সুইস এ্যাম্বেসি বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙামাটি পার্বত্য জেলার দশ উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ২০২৬ সালের মার্চের দিকে সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ