• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

সাজেক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯২পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Dec 2024   Sunday

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৯২ পরিবারকে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। ২৯ ডিসেম্বর ক্যাথলিক রিলিফ সার্ভিসেস(সিআরিএস)  এর অর্থায়নে এবং কারিতাস বাংলাদেশের  কারিগরি সহায়তায়, আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস (আশিকা) মানবিক সহায়তা প্রকল্পের আওতায় এ সহায়তা দেওয়া হয়। 

বাঘা্সইছড়ির সাজেক ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে মানবিক সহায়তা বিতরণের উব্দোধক ও প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান  চেয়াম্যান অতুলাল চাকমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে দেন  শিক্ষিকা রূপালী চাকমা এবং ইউপি সদস্য  বিব্র কান্তি চাকমা। স্বাগত বক্তব্যে দেন প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর  অর্জন চাকমা। 

এসময়  অর্জন চাকমা বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরণের প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমিয়ে আনার জন্য প্রয়োজনীয় পূর্ব প্রস্তুতি গ্রহণের উপর জোর দেন।  তিনি বিতরণ কার্যক্রম সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন  করা এলকাবাসীকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি  প্রকল্পের ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবনযাত্রার মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে তিনি আশা ব্যক্ত করেন। 

প্রধান অতিথির বক্তব্যে সাজেক ইউপি চেয়াম্যান  অতুলাল চাকমা বলেন,  ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনঃসংস্থাপনের জন্য সকলের সহযোগিতার আশ্বাস প্রদানের পাশাপািশি তাদের বক্তব্যে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগের গুরুত্ব ও সহযোগিতার আহ্বান জানান। 

উল্লেখ্য, মানবিক সহায়তা প্রকল্পের আওতায় বন্যা ক্ষতিগ্রস্ত  সাজেক ইউনিয়নের ১৯২টি পরিবারকে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

--সম্পাদনা/সিআর/হিলবিডি.

 

ads
ads
আর্কাইভ