• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কমলছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2024   Tuesday

খাগড়াছড়িতে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাবার প্যাকেজ ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (০৩/০৯/২০২৪) দুপুরে কমলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ের মাঠে এ সামগ্রী বিতরণ করা হয়েছে।  ইউকেএআইডি ও মিনিস্ট্রি অফ ফরেইন এ্যাফেয়ার্স নেদারল্যান্ড এর অর্থায়নে কারিতাস বাংলাদেশ এর কারিগরি সহযোগিতায় খাগড়াছড়ির স্থানীয় উন্নয়ন সংস্থা জাবারাং কল্যাণ সমিতি`র সার্বিক ব্যবস্থাপনায় কমলছড়ি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে জরুরী মানবিক সহায়তা প্রকল্পের সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা   নির্বাহী অফিসার নাঈমা ইসলাম, জাবারাং এর নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, কমলছড়ি ইউনিয়নের চেয়ারমান সুনীল চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী,  কারিতাস চট্টগ্রামের আঞ্চলিক টিম লিডার  ড্যানিয়েল ধৃতু স্নাল-সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বন্যায় ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে ২৫কেজি চাউল,২কেজি ডাল,৫ কেজি আলু,২লিটার সয়াবিন তেল,১ কেজি লবণ এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ১টি ২০লিটারে বালতি, ১টি প্লাস্টিকের মগ,সাবান ২টি,ডিটারজেন্ট পাউডার ১প্যাকেট,স্যানিটারী ন্যাপকিন ১প্যাকেট,খাবার স্যালাইন ১০টি ও ১টি গামছা বিতরণ করা হয়।

---হিলবিডি/সম্পাদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ