• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Sep 2024   Tuesday

রাঙামাটি শহরের টিটিসি এলাকার ঘাটে খেলতে গিয়ে মঙ্গলবার দুপুরের দিকে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হল স্টেলেনা চাকমা(০৪) ও নোবেল চাকমা(০৪)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের টিটিসি এলাকার সুভাষ চাকমার কন্যা সন্তান ষ্টেলেনা চাকমা ও রূপন জ্যোতি চাকমার ছেলে নোবেল চাকমা এক সাথে ঘর থেকে বের হয়। তারা দীর্ঘ সময় ধরে ঘরে না ফেরায় তাদের স্বজনরা বিভিন্ন স্থানে খোজাখুজি করতে থাকে। এক পর্যায়ে দুপুর সোয়া ১টার দিকে টিটিসির এলাকার ঘাটের কাপ্তাই হ্রদে গিয়ে দেখতে পায় তাদের পায়ের সেন্ডেলগুলো পানিতে ভাসছে। এতে সন্দেহ হলে স্থানীয়রা পানিতে ডুব দিয়ে খোজাখুজির এক পর্যায়ে প্রথমে ষ্টেলেনা চাকমাকে ও পরে একই স্থান থেকে নোবেল চাকমাকে উদ্ধার করে। পরে দুজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্হানীয় উদ্ধারকারী নিদর্শন চাকমা জানান, তিনি টিটিসি অফিসে কাজ করার সময় শুনতে পান দুটি বাচ্চা পানিতে ডুবে গেছে। দেরী না করে অফিস থেকে বেরিয়ে ঘাটের দিকে গেলে দেখতে পান লোকজন জড়ো হয়েছেন। সেখানে গিয়ে দেখেন যে বাচ্চা দুটোর সেন্ডেলগুলো ভাসছে। এতে তার সন্দেহ হলে আমরা ৩থেকে ৪ জন লোক পানিতে নেমে ডুব দেয়ার কিছুক্ষন পর এক বাচ্চাকে পায়। এর কিছুক্ষন পর অপর বাচ্চাটিকে পাওয়া যায়। দুজনকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে বাচ্চা দুটি ঘাটের পাড়ে খেলতে গিয়ে একজন পানিতে পড়তে দেখে তাকে উদ্ধারের সহায়তা করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।নতুবা দুজনই এক সাথে পানিতে পড়ে যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা(আরএমও) ডাঃ শওকত আকবর খান জানান, শিশু দুটি হাসপাতালে নিয়ে আসার আগে মারা গেছে।
রাঙামাটি কতোয়ালী থানার সেকেন্ড অফিসার( উপ-পরিদর্শক) জুলফিকার আলী সত্যতা স্বীকার করে জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মৃত দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ