• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

সড়ক অবরোধের দ্বিতীয় দিন সাজেকে আটকা পড়েছেন প্রায় ১৪শ পর্যটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2024   Sunday

৭২ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচির আজ দ্বিতীয়দিন চলছে। এখন পর্যন্ত খাগড়াছড়ি জেলার কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। দ্বিতীয় দিনের মতো সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। আন্ত: জেলা ও আভ্যন্তরীন সড়কে গাড়ি চলছেনা। কেবল শহর ও শহরতলীতে হালকা যান চলাচল করতে দেখা যাচ্ছে।

এদিকে দেশের অন্যতম আকর্ষণীয় অবকাশ কেন্দ্র সাজেকে কয়েকশ পর্যটক আটকা পড়েছেন। অবরোধের কারণে তারা ফিরতে পারছেন না। তবে আটকে পড়া পর্যটকদের সুনির্দিষ্ট সংখ্যা কেউই নিশ্চিত করতে না পারলেও প্রায় ১৪শ পর্যটক আটকা পড়েছেন বলে জানা গেছে।
এছাড়া খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংস ঘটনা এবং সড়ক অবরোধ কর্মসূচির কারণে জেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহ কার্যত বন্ধ রয়েছে। স্কুল-কলেজে যাচ্ছেনা শিক্ষার্থীরা।

এদিকে অবরোধের কারনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার প্রতিবাদে ঢাকা থেকে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে এই অবরোধের ডাক দেয়া হয়। আঞ্চলিক সংগঠন  ইউপিডিএফ অবরোধ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।

---হিলিবিডি/সম্পদনা/এ,ই

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ