• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

বিলাইছড়িতে আড়ম্বরপূর্ণভাবে মহান বিজয় দিবস উদযাপন

বিলাইছড়ি প্রতিনিধিঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Dec 2024   Monday

সোমবার সারাদেশের ন্যায় নানা আয়োজনে বিলাইছড়িতেও যথাযোগ্য মর্য়াদায়  মহান বিজয় দিবস  উদযাপন করা হয়েছে।
 
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে  এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয়।  সভায় জেলা প্রশাসক কার্য়ালয়ের সিনিয়র সহকারী কমিশনার আশরাফুল হক এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, ইসহাক মিয়া ও কিরণ মিয়া, উপজেলা বিএনপি,র সভাপতি আব্দস সালাম ফকির, উপজেলা কৃষি কর্মকর্তা আলিমুজ্জামান খান ও বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া। রুবেল বড়ুয়া ও সুমী চক্রবর্তীর সঞ্চালনায় সভাপতি ও বিশেষ অতিথি ছাড়াও বক্তব্য রাখেন বিলাইছড়ি কলেজের প্রভাষক ইয়াসমিন সুলতানা, মেডিকেল অফিসার ডা. সারোয়ার হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বখতিয়ার হোসেন প্রমূখ। পরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাণনা স্মারক প্রদান ও মুক্তিযুক্তভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে উপজেলা শিল্পকলা একাডেমী শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
এর আগে সকালে উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে  সিনিয়র সহকারী কমিশনার আশ্রাফুল হক ওসি মানস বড়ুয়াকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে  তিনি ফিতা কেটে দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন পূর্বক অতিথিদের নিয়ে মেলা পরিদর্শন করেন।
 
দিবসটি উপলক্ষে এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ ও প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পুলিশ ও বিলাইছড়ি থানা, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন ছাড়াও সরকারী ও বে-সরকারী বিভিন্ন  প্রতিষ্ঠান  ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পন শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এবং সকল সরকারী বে-সরকারী, স¦ায়ত্বশাসিত ও ব্যবসা প্রতিষ্ঠান সমূহে যথাযত নিয়মে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এদিকে,উপজেলা প্রশাসন ছাড়াও  উপজেলার স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানেও আড়ম্বরপূর্ণভাবে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ