• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে বিবিএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান প্রতিযোগিতা সম্পন্ন
চ্যাম্পিয়ন মাটিরাঙা পাইলট উচ্চ বিদ্যালয়

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 May 2015   Saturday

উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে শনিবার সমকাল-বিএফএফ জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয় মাটিরাঙা পাইলট উচ্চ বিদ্যালয় ও রানার্স-আপ হয় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়।


খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং দৈনিক সমকাল’র উদ্যোগে সুহদ সমাবেশ খাগড়াছড়ির সহযোগিতায় প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌর মেয়র মোঃ রফিকুল আলম। খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুধীর চন্দ্র সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির প্রবীন সাংবাদিক ও খাগড়াছড়ি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক তরুণ কুমার ভট্টাচার্য্য, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম, বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক মথুরা বিকাশ ত্রিপুরা এবং শিক্ষক নেতা বিম্বিসার খীসা। সভায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী।

 

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ‘মাটিরাঙা পাইলট উচ্চ বিদ্যালয়, রানার্স-আপ দল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ বক্তা মাটিরাঙা পাইলট উচ্চ বিদ্যালয়লের দলনেতা টিটিকা ত্রিপুরার পুরুস্কার তুলে দেন।

 

বিতর্কের বিভিন্ন পর্বে মডারেটরের ভূমিকা পালন করেন মাটিরাঙা শান্তিপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, আশরাফুল ইসলাম, জর্জদর্শন চাকমা ও সাংবাদিক মুজিবুর রহমান।


বিজয়ী দলের বিতার্কিকরা হলেন যথাক্রমে টিটিকা ত্রিপুরা, সুরাইয়া আফরোজ তানিয়া ও আবরার আল ফয়সাল।রানার্স-আপ দলের বিতার্কিকরা হলেন যথাক্রমে ফারহানা আকতার, সামিয়া ইসলাম ও চার্লি চাকমা।


এর আগে সকালে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, খাগড়াছড়ি সরকারী উচ্চ বিদ্যালয়লে প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার।


প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোঃ রফিকুল আলম, বিবিএফ ও সমকাল’র বিতর্ক বিষয়ক সৃজনশীল আয়োজনের প্রশংসা করে বলেন, খাগড়াছড়ি পৌরশহরসহ জেলায় বির্তক র্চ্চাকে ছড়িয়ে দিতে এ বছর থেকে ধারাবাহিকভাবে খাগড়াছড়ি পৌরসভার উদ্যোগে ‘পৌর বিতর্ক উৎসব’ কর্মসূচী চালুর ঘোষণা দেন।


এসময় ক্ষুদে বিতর্কিকদের প্রশ্নের জবাবে মেয়র রফিক জানান, অর্থায়ন থেকে শুরু করে একটি মফস্বলের বিতর্ক উৎসবকে সারাদেশে ছড়িয়ে দেয়ার জন্য যতোধরনের সৃজনশীলতা প্রয়োজন সেটুকু পূরণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ