• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

লংগদুতে ঝড়ে নৌকা ডুবে মা ও দু্ই ছেলের মৃত্যু

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2025   Wednesday

রাঙামাটির লংগদুতে  উপজেলার শুলশাখালী থেকে  এফআইডিসি ঢিলায় ফেরার পথে কাপ্তাই হ্রদে আকস্মিক ঝড়ে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। একই পরিবারের মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। 

স্থানীয়রা জানায়, পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে লংগদুর গুলশাখালী এলাকা থেকে মো: আছর উদ্দিন ও তার স্ত্রী শিরিন আক্তার ও তিন সন্তানকে নিয়ে ছোট আকারের দেশীয় ইঞ্জিন চালিত নৌকাযোগে মাইনীমূখের এফআইডিসি টিলার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় আকস্মিক ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা ৫ জনের মধ্যে মা ও দুই শিশুসহ তিনজন নিখোঁজ হন। বাকি দুজন সাঁতরে কুলে উঠতে সক্ষম হয়। ঘটনার পরপরই স্থানীয়রা সাত বছর বয়সী ছেলে মো: রানার মরদেহ উদ্ধার করে। মঙ্গলবার দুজনকে উদ্ধার করা না গেলেও বুধবার সকালে নিখোঁজ নারী শিরিন আক্তার (৪০) ও শিশু মো: মাসুম (৫) এর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।  এছাড়া একই সময়ে লংগদুর কাট্টতলী বিলে জেলের তিনটি মাছ ধরার নৌকা উল্টে যায়। খবর পেয়ে ফায়ার সার্খিসের কর্মীরা ৬জন জেলেকে উদ্ধার করে।

অপরদিকে, ঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলার জগনাথ মন্দিও এলাকায় দূর্গা পূজা দেখা শেষে বাড়ী ফেযার পথে ঝড়ের কবলে পড়ে নেীকা ডুবি ঘটনায় ডিলিশন চাকমা(১৮) ও জিপেন দেওয়ান(১৮) নামের দুই যুব নিখোজ হয়েছেন। তারা পূজা শেষে নৌকাযোগে চেঙ্গী নদী পাড় হয়ে শনখোলা পাড়ায় বাড়ীতে ফেয়ার পথে মহাজন পাড়া এলাকায় তীব্র বাতাসে ও ঝড়ের কবলে পড়েন। নৌকায় থাকা চার জন সাতারে কেটে তীরে উঠতে পারলেও ২জন নিখোজ রয়েছেন। বুধবার ফায়ার সাভিসের লোকজন তল্লাশী চালালেও লাশের সন্ধান পাননি। 

লংগদু উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন চৌধুরী জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল বিষয়টি তাকে জানানোর পর রাাঙামাটি ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। পওে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালালেও বুধবার সকালের দিকে নিখোজ শিরিনা বেগমের ও দুপুরের দিকে মো: মাসুমের মৃতদেহ উদ্ধার করেছে।

রাঙামাটি ফায়ার সাভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী জানান, খবর পেয়ে বুধবার ফায়ার সার্ভিসের কর্মীরা নানিয়ারচরে গিয়ে নিখোজদের সন্ধান চালালেও তাদের করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার পুনরায় সন্ধান চালানো হবে। 
লংগদু উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন জানান, মঙ্গলবার রাত আটটার পর আকস্মিক ঝড়ো বাতাসে অনেকগুলো স্থানে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তার মধ্যে গুলশাখালী এলাকায় নৌকা ডুবে এক শিশুসহ দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় দুই শিশুসহ তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ