• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল আলীর জীবনী গ্রন্থ শিক্ষার্থীদের বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 May 2015   Wednesday

শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বুধবার রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা শহীদ এম আব্দুল আলীর জীবনীগ্রন্থ বিতরণ করা হয়েছে। 

 

এ উপলক্ষে বুধবার শহীদ আবদুল আলী একাডেমী স্কুলের হলরুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক  মোঃ সামসুল আরেফিন। শহীদ আব্দুল আলী এডাকেমীর প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন  বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ছাওয়াল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা শহীদ এম আব্দুল আলীর বইয়ের লেখক ইয়াছিন রানা সোহেল। এসময় উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ মুসলিম উদ্দিন, স্কুল পরিচালনা কমিটির সদস্য মোঃ নাছির উদ্দিন। পরিচালনা করেন স্কুলের সিনিয়র শিক্ষক প্রফুল্ল কুমার রুদ্র।

 

অনুষ্ঠানে সাংবাদিক ইয়াছিন রানা সোহেলের প্রনীত মুক্তিযুদ্ধকালীন রাঙামাটির মহকুমা প্রশাসক এম আবদুল আলীর জীবনীগ্রন্থ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেন  জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন। জেলা প্রশাসকের হাত থেকে বই উপহার পেয়ে দারুন খুশি শিক্ষার্থীরা। আর তাইতো মুর্হুমুহু করতালিতে প্রাণবন্ত করে তুলে পুরো আয়োজন।  গত ২৭এপ্রিল শহীদ আবদুল আলীর ৪৪তম মৃত্যুবার্ষিকীতে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছিল।

 

উল্লেখ্য, মুক্তিযুদ্ধকালীন রাঙামাটির মহকুমা প্রশাসক ছিলেন এম আবদুল আলী। ১৬এপ্রিল মুক্তিযোদ্ধাদের অস্ত্র সরবরাহ করতে গিয়ে পাকিস্কানিদের হাতে ধরা পড়েছিলেন তিনি। পরে ১২দিন নির্মম নির্যাতনের পর ২৭এপ্রিল তাকে টুকরো টুকরো করে লাশ কাপ্তাই লেকে বস্তাবন্দি করে ফেলে দেয়া হয়েছিল।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল্ আরেফিন বলেন, শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করা গেলে আগামীতে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে। আর দেশে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সুনাগরিক গড়ে উঠলে এদেশ একদিন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

 

তিনি সাংবাদিক ইয়াছিন রানা সোহেলের প্রনীত বইয়ের ভুয়সী প্রশংসা করে বলেন, এ ধরনের উদ্যোগের ফলে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এ বই পড়ে তোমাদের কাছ থেকে পরীক্ষা নেয়া হবে। আর তাতে যারা বিজয়ী হবে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কার দেয়ারও তিনি প্রতিশ্রুতি  ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ