• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আইনসমূহ সুষমকরণ শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 May 2015   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আইনসমূহ সুষমকরণে শীর্ষ দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্যজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইটিডিএফ যৌথ আয়োজনে কর্মশালায়  উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা । কর্মশালায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জেলা প্রশাসকের প্রতিনিধি জান্নাতুল ফেরদৗস ও ইউএনডিপি- সিএইচটিডিএফ এর প্রতিনিধি বিল্পব চাকমা। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পার্বত্য স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা গৌতম কুমার চাকমা।

প্রবন্ধের উপর আলোচনা করেন, প্রবীণ আইনজীবী এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আইন উপদেষ্টা জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা পরিষদের সদস্য অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হ্লা থোয়াই, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অরুণ চাকমা, রাঙামাটি পৌরসভার মেয়র সাইফুল ইসলাম ভুট্টো এবং রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।

 

কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পৌরসভা, পুলিশ প্রশাসন, বন বিভাগ, স্বাস্থ্য বিভাগ, চেম্বার অব কমার্স, ইউপি, হেডম্যান, আইনজীবি, সাংবাদিক, সুশীল সমাজ ও ইউএনডিপি-সিএইটিডিএিফ এবং বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রামকে একটি বিশেষ শাসিত অঞ্চলের মর্যাদা দেয়া হয়েছে। এ মর্যাদা রক্ষার অংশ হিসাবে পার্বত্য চট্টগ্রামের সকল আইনকে একই ছাতা তলে এনে সুষমকরণ করতে হবে। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আইনসমূহ সুষম করণের লক্ষ্যে তিন পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, পার্বত্য জেলা পরিষদ এবং পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদকে একই প্রশাসনিক ধারাবাহিকতায় এনে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে সকলকে এক যোগে কাজ করে যেতে হবে। 

 

তিনি পাশাপাশি জেলা পরিষদের নির্বাচন হওয়ার উপর গুরুত্বারোপ করেন আরও বলেন,  জেলা পরিষদের নির্বাচন না হওয়ার ফলে জনগণের কাছে দিন দিন পরিষদের গ্রহণযোগ্যতা কমে যাচ্ছে। তিনি সকলের সুচিন্তিত মতামত, ধ্যান ধারণা, প্রস্তাবনা ও পরামর্শ প্রদানের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের জন্য সুষম আইন প্রতিষ্ঠায় সকলের সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ