• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিপিডিএফ কর্মীসহ আহত ২

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 May 2015   Saturday

বান্দরবানে দুর্বৃত্তদের গুলিতে এক ইউপিডিএফ কর্মীসহ দুইজন আহত হয়েছেন । শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বান্দরবান শহরের বালাঘাটায় কালিমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বান্দরবান জেলার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর কর্মী ও বালাঘাটার পুকচান তঞ্চঙ্গ্যার ছেলে বিক্রম তঞ্চঙ্গ্যা(৩৪) ও একই এলাকার বাসিন্দা মোঃ আবুল হোসেন বাবুল এর ছেলে মোঃ নাছির (২৯) গুলিবিদ্ধ হয়েছেন।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বালাঘাটা বাজারের কালিমন্দির এলাকায় বিক্রম তঞ্চঙ্গ্যা ও মোঃ নাছিরকে দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এলাকাবাসী তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করেছে।


এদিকে ইউপিডিএফের বান্দরবান ইউনিটের আহবায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা জানান, জেএসএসের লোকজন তাদের সহকর্মী বিক্রম তঞ্চঙ্গ্যাসহ দুইজনকে ডান পায়ে গুলি করেছে বলে অভিযোগ করেছেন। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস) বান্দরবান জেলার শাখার সভাপতি উছোমং মারমা বলেন, আগামী ২০ মে বান্দরবানে জো শাখা সম্মেলন হচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সংগঠনের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা যোগ দেয়ার কর্মসূচি বানচালের জন্য বিশেষ মহলের ঈশারায় ইউপিডিএফকে দিয়ে এইঘটনা ঘটানো হয়েছে।


বান্দরবান থানার ওসি(তদন্ত) মোঃ আমির হোসেন জানান, স্থানীয় ইউপিডিএফ এক কর্মীসহ এক বাঙালি যুবককে দুর্বৃত্তরা গুলি করে আহত করেছে। বিষয়টি তদন্ত করে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ