• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

আলীকদমের ইয়াবা সম্রাট ইলিয়াস গ্রেফতার

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2015   Wednesday

অবশেষে  পুলিশ বান্দরবানের আলীকদমের ইয়াবা ব্যবসায়ী ইলিয়াসকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। দীর্ঘ দিন ধরে এ ইয়াবা সম্রাট পুলিশের চোখকে ফাকি দিয়ে ইয়াবা ব্যবসা করে আসছিল।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের  ভিত্তিতে আলীকদম থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবা ও তক্ষক ব্যবসায়ী  ইলিয়াসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ইয়াবা থাকার কথা স্বীকার করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ী থেকে ৫০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান মায়ানমারের চোরাচালানে চক্রের হোথা মেনপিও মুরুং ও মাংপং মুরুং দীর্ঘদিন ধরে সীমান্ত পথ পাড়ি দিয়ে আলীকদমের দুর্গম পথ পোওয়া মুহুরি এলাকা দিয়ে তক্ষক ও ইয়াবা ব্যবসা করে আসছে। এ চক্রটির সাথে উপজেলার নোয়া পাড়া গ্রামের বাসিন্দা ইউনুছের ছেলে ইলিয়াসের সাথে তক্ষক ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। কিন্তু অদৃশ্য কারনে ইয়াবা ব্যবসায়ী মোঃ ইলিয়াছ ছিল ধরা ছোয়ার বাইরে। অবশেষে পুলিশের জালে আটকা পড়ে ইলিয়াস। এ ঘটনায় আলীকদম থানায় ইলিয়াসের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

একাধিক সূত্রে জানা গেছে, ইয়াবা ব্যবসায়ী ইলিয়াসের ভগ্নিপতি গরু ব্যবসায়ী নবী হোসেন সীমান্তে চোরাচালান চক্রের হোথা মেনপিও মরুং ও মাংপুং মুরুং হাতে ইলিয়াসের ইয়াবা ব্যবসার টাকা লেনদেনের জেরে জিম্মি করে রাখলে মুক্তিপনের টাকার জন্য স্থানীয় জনগন চাঁদা উটিয়ে তাকে মুক্ত করে। ওই সময় ২০১৩ সালের ২ ফের্রুয়ারী মিয়ানমারের ৫৬ নম্বর সীমান্ত পিলার এলাকা থেকে ৬ লক্ষ ৬০ হাজার টাকার বিনিময়ে ইলিয়াছের ভগ্নিপতি নবী হোসেনকে সেনাবাহিনীর সহযোগীতায় উদ্ধার করা হয়। মুক্তিপন হিসেবে এক হাজার টাকার ৩৭৯ টি বাংলাদেশী নোট এবং ৫হাজার টাকার ৭৭ টি জালনোট ফেরত দেয় চোরাচালানী চক্রের সদস্যরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ