• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

পাহাড়ে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে--দীপংকর তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 May 2015   Wednesday

জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার বলেছেন, পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে যতদিন অবৈধ অস্ত্রের ঝনঝনানী কমবে না ততদিন উন্নয়ন কাজ বাধাঁগ্রস্থ হবে। তিনি আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে প্রতিটি উপজেলায় স্কুল,কলেজ রাস্তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে তখনই একটি মহল অবৈধ অস্ত্রের ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজী শুরু করেছে। তিনি সরকারে উন্নয়নমূলক কাজে বাধা সবসময় সৃষ্টিকারীদের বিরুদ্ধে সজাগ পরামর্শ দেন। 

 

বুধবার কাউখালী উপজেলার বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদেও উদোগে  উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুইপ্রু চৌধুরীকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা চৌধুরী সভাপতিত্বে ও ১নং বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সংবর্ধিত অতিথি অংসুইপ্রু চৌধুরী,কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংচাপ্রু মারমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অভিলাষ তঞ্চঙ্গ্যা, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলু কান্তি বড়ুয়া।

বক্তব্য রাখেন, বেতবুনিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মিলন কান্তি পালিত,উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক মাঈন উদ্দিন,  ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি অং ক্য জ চৌধুরী, সাধারন সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আলী হায়দার সিদ্দীক, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ সালাউদ্দিন হামিদ মঞ্জু প্রমূখ। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে ক্রেস্ট  ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

 

বিশেষ অতিথির বক্তব্যে সংবর্ধিত অতিথি কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী বলেন,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পরে কাউখালী উপজেলাসহ রাঙামাটির বিভিন্ন উপজেলায় আওয়ামীলীগের নেতৃত্বে যে উন্নয়ন কাজ হয়েছে তা অতীতে কোন সময়ই হয়নি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দীপংকর তালুকদারের নেতৃত্বে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

 

দীপংকর তালুকদার আরও বলেন, কোন অস্ত্রধারী ও সন্ত্রাসীর কারনে পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন থেমে থাকতে পাওে না। তিনি পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ