• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

সকল প্রাণীর প্রতি মৈত্রী ও মঙ্গল কামনায় রাঙামাটি রাজ বন বিহারে দুদিনব্যাপী কঠিন চীবর দানোৎসব শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Oct 2014   Thursday

পার্বত্য চট্টগ্রাম তথা দেশের সর্ব বৃহৎ বৌদ্ধ মন্দির রাঙামাটির রাজ বন বিহারে বৃহস্পতিবার থেকে দুদিন ব্যাপী প্রধান ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শুরু হয়েছে।রাজ বন বিহারের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির অহিসংসা,অমোহ,নিরোহংকারের সুদৃষ্টি রেখে এবং সকল প্রাণীর প্রতি মৈত্রী, করুনা ও মঙ্গল কামনা করে কঠিন চীবর দান উৎসব পালনের ধর্মোপদেশ দেন।রাঙামাটি রাজ বন বিহারের ৪১ তম কঠির চীবর দান উৎসবের প্রথম দিনে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিহারের পাশে বেনইঘরে রাজ বন বিহারের ভিক্ষুসংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থরিসহ অন্যান্য ভিক্ষুসংঘ সমবেত পুনার্থীদের পঞ্চশী প্রার্থনা দেন। এর পর পর পুর্ন্যবতী উপাসিকা বিশাখা কর্তৃক প্রবর্তিত নিয়মে ২৪ ঘন্টার মধ্যে চরকা সূতা কাটা থেকে কঠিন চীবর (রং বস্ত্র) তৈরী স্থান বেইন ঘর উদ্বোধন করেন চাকমা চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়।পরে চরকা-চরকীতে সূতা কাটার উদ্বোধন করেন নতুন চাকমা রানী ইয়ান ইয়ান। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাজ বন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান, সাধারন সম্পাদক প্রতুল বিকাশ চাকমা ও  জাতীয় মানবধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, এ্যাডভোকেট সুস্মিতা চাকমাসহ বিহার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।বেইন ঘর ও চারকায় সূতা কাটা উদ্বোধনের পর তিন পার্বত্য জেলার বিভিন্ন স্থান থেকে আসা শত শত আদিবাসী নারী-পুরুষ চারকায় সূতা কাটা, বেইন বুনা শুরু করেন। পুর্ণার্থীরা ২৪ ঘন্টার মধ্যে জুমে উৎপাদিত তুলা চরকায় সূতা কাটা,কাপড় বুনন, রংকরনসহ চীবর তৈরীর পর কাল শুক্রবার ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানিকভাবে ভিক্ষু সংঘের কাছে হস্তান্তর করা হবে।এদিকে, রাজ বন বিহারের ৪১ তম কঠিন চীবর দান উৎসবকে ঘিরে রাঙামাটি শহর উৎসবের নগরীতে পরিনত হয়েছে। রাজ বন বিহারের পাশে হস্তশিল্প, বস্ত্র, ধর্মীয় সিডি ক্যাসেড, বইপত্রসহ নানা পন্যর মেলার পসরা বসানো হয়েছে। এছাড়া বিনোদনের জন্য নাগরদোলাসহ নানান খেলাধুলা রয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে সন্ধ্যায় পুর্নার্থীদের উপছে পড়ার ভিড় লক্ষ্য করা গেছে। রাঙামাটি পুলিশ প্রশাসনের পক্ষ এ অনুষ্ঠানটি সুষ্ঠ ও শান্তিপুর্নভাবে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে চাকমা রাজা দেবাশীষ রায় বলেন, আড়াই হাজার বছর পূর্বে গৌতম বুদ্ধের প্রবর্তিত নিয়মে ২৪ ঘন্টার মধ্যে থাইল্যান্ড,মিয়ানমারসহ বৌদ্ধ প্রধান দেশে চীবর তৈরী করা হলেও এখন আর তৈরী করা হয় না। বর্তমানে বিশ্বের মধ্যে একমাত্র পার্বত্য চট্টগ্রামের রাজবন বিহারে ২৪ ঘন্টার মধ্যে কাপড় তৈরী করে ভিক্ষু সংঘের কাছে এ চীবর দান করা হচ্ছে। তাই একদিকে এ বেইন বুননের মাধ্যমে প্রবর্তিত ধর্মীয় অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। অন্যদিকে বেইনের শিল্পকে প্রতিপালন করা হচ্ছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ