• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বান্দরবানে ৫টি অভ্যন্তরীন রুটে রোববার থেকে অনির্দ্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘট

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2015   Thursday

রোববার থেকে বান্দরবানে ৫টি রুটে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের  ঘোষনা দিয়েছে বান্দরবান মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। পরিবহন শ্রমিকদের উপর হামলা, শ্রমিকদের হয়রানি ও মারধরের প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার বান্দরবান প্রেস ক্লাবে এক সংবাদ সন্মেলনে বান্দরবান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুব্রত দাশ ঝন্টু  এ ধর্মঘটের ঘোষনা দেন।  ৫টি রুটের মধ্যে হল বান্দরবান-রোয়াংছড়ি, বান্দরবান-বাঘমারা, বান্দরবান-রুমা, বান্দরবান-থানছি ও বান্দরবান-বাঙ্গালহালিয়া। এসব রুটে রোববার সকাল থেকে বান্দরবান বাস, ট্রাক, জীপ, মাইক্রো, সিএনজি, মাহিন্দ্র চলাচল বন্ধ থাকবে।

 

সংবাদ সন্মেলনে এসময় সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন  আলহাজ্ব আবদুল শুক্কুর, মো. ইলিয়াজ, মো. নুরুল আলম ও সমল দাস প্রমুখ।

 

উল্লেখ্য,মঙ্গলবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)’র নেতা প্রীতিভূষণ তঞ্চঙ্গ্যাকে নিরাপত্তাবাহিনীর সদস্যরা গুলি করে আটক করার ঘটনায় বিক্ষুব্ধ জনতা একটি ট্রাক ও জীপসহ কয়েকটি গাড়ীতে  ভাংচুর চালায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ