• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পিসিপি ২০ তম কেন্দ্রীয় কমিটির কাউন্সিল সম্পন্ন
সভাপতি বাচ্চু চাকমা ও সাধারণ সম্পাদক হিসেবে জুয়েল চাকমা নির্বাচিত

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 May 2015   Friday

পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর কেন্দ্রীয় কমিটির ২০তম কাউন্সিল বৃহস্পতিবার বান্দরবানে সম্পন্ন হয়েছে। এতে কেন্দ্রীয় পিসিপি নতুন কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাচ্চু চাকমা, সাধারণ সম্পাদক জুয়েল চাকমা।

 

পিসিপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুদিনব্যাপি পিসিপি ২০ তম কেন্দ্রীয় কাউন্সিলের শেষ দিনে শহরের নিকটবর্তী ফারুক পাড়া এলাকায়। অনুষ্ঠিত কাউন্সিলের সভাপতিত্ব করেন পিসিসি কেন্দ্রীয় কমিটির সভাপতি জ্যোতিষ্মান চাকমা। এতে প্রধান অতিথি ছিলেন জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণতি বিকাশ চাকমা। বিশেষ অতিথি ছিলেন জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা, শিক্ষা ,সংস্কৃতি বিষয়ক সম্পাদক জুলিমং মার্মা  ও পলাশ তঞ্চঙ্গ্যা প্রমুখ। এছাড়া কাউনিসেল পিসিসি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিন ব্যাপি চলা কেন্দ্রীয় কাউন্সিলের অনুষ্ঠানের শেষে রাতে নতুন পিসিপি কমিটির সভাপতি হিসেবে বাচ্চু চাকমা, সাধারণ সম্পাদক জুয়েল চাকমা ও সাংগঠনিক সম্পাদক হিসেবে উবাসিং মারমাকে নির্বাচিত করা হয়েছে।

 

উল্লেখ্য, গত বুধবার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ  চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্রবোধিপ্রিয় লারশা(সন্তু লারমা) দুদিন ব্যাপী কাউন্সিলের উদ্ধোধন করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ