• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

পিসিপি নেতা চিত্র জ্যোতি চাকমার ১ম মৃত্যুবাষির্কী পালিত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2015   Saturday

শনিবার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর গুইমারা থানা শাখার সভাপতি চিত্র জ্যোতি চাকমার ১ম মৃত্যুবাষির্কী পালিত হয়েছে।

 

পাহাড়ি ছাত্র পরিষদ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক সোনায়ন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, স্মরণ সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন পিসিপি খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক জেসীম চাকমা এবং পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক সভাপতি ও গণতান্ত্রিক যুব ফেরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অংগ্য মারমা। অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগড়াছড়ি সদরে পিসিপি জেলা শাখার সদস্য রূপেশ চাকমা।

 

গুইমারা উপজেলা ও গুইমারা স্কুল শাখার উদ্যোগে এক স্মরণসভায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।  সংগঠনের গুইমারা থানা শাখার সদস্য শাবানা চাকমার সঞ্চালনায় স্মরণ সভায় বক্তব্যে রাখেন গুইমারা স্কুল শাখার সভাপতি ও থানা শাখার সাংস্কৃতিক সম্পাদক উক্রাচিং মারমা এবং থানা শাখার অর্থ সম্পাদক সন্তোষ চাকমা। রামগড় কলেজ শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত ত্রিপুরার সঞ্চালনায় রামগড় থানা শাখার ভবেশ ত্রিপুরার সভাপতিত্বে রামগড় সদর এলাকায় স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভা শুরুর আগে প্রয়াত চিত্র জ্যোতি চাকমার স্মরণে সকলে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বক্তব্যে রাখেন গুইমারা থানা শাখার সাধারণ সম্পাদক উসাঅং মারমা।

 

মাটিরাঙ্গা থানা শাখার দপ্তর সম্পাদক সুনীল চাকমার সঞ্চালনায় ও অমল ত্রিপুরার সভাপতিত্বে মাটিরাঙ্গা সদরে স্মরণ সভায় বক্তব্যে রাখেন গুইমারা থানা শাখার সহ-সভাপতি থুইহ্লাপ্রু মারমা ও গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা থানা শাখার অর্থ সম্পাদক রণ ত্রিপুরা।

 

উল্লেখ্য, এই দিনে গুইমারায় এক সড়ক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন চিত্রজ্যোতি চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ