• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাঙামাটির কামিলাছড়ি জনমঙ্গল বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Oct 2014   Tuesday

রাঙামাটি সদর উপজেলার কামিলাছড়ি জনমঙ্গল বৌদ্ধ বিহারে ১ম তম কঠিন চীবর দানোৎস মঙ্গলবার সম্পন্ন হয়েছে।কামিলাছড়ি জনমঙ্গল বৌদ্ধ বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্ম সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা । বান্দরবান মোনজুরি পাড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ নন্দ বংশ মহাথেরোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ১০৬নং কামিলা ছড়ি মৌজার হেডম্যান ও মন্দির পরিচালনা কমিটির সভাপতি এ্যাডঃ ভবতোষ দেওয়ান, মন্দির পরিচালনা কমিটির দেবরত্ন চাকমা, বিশিষ্ট সমাজ সেবক সাধন মনি চাকমা ও হৃদয় চাকমা।অনুষ্ঠানে ধর্মদেশনা দেন বড়াদাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ আনন্দ প্রিয় ভিক্ষু ও আসামবস্তি ধর্মচক্র বৌদ্ধ বিহারের অধ্যক্ষ প্রাক্রাঞা মহাথেরো। অনুষ্ঠানে মন্দির পরিচালনা কমিটির সকল সদস্য, জনপ্রতিনিধিসহ ধর্মপ্রাণ দায়ক দায়িকারা উপস্থিত ছিলেন। এছাড়া সকালের দিকে বুদ্ধ পূজা, অষ্টপরিস্কার দান, পঞ্চশীল গ্রহন নানান ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়।এদিকে কামিলাছড়ি জনমঙ্গল বৌদ্ধ বিহার ধর্মীয় অনুষ্ঠানে যোগদানের আগে পরিষদ চেয়ারম্যান শুকুরছড়ি বেদীপাড়া বন বিহারের কঠিন চীবরদানে শরিক হন।প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা ধর্ম ও শিক্ষাকে ব্যাক্তিগত ও রাজনৈতিক কাজে ব্যবহার না করে চিত্তকে পরিষ্কার রেখে অহিংসার মাধ্যমে সুন্দর সমাজ ও দেশ বিনির্মাণে সবাইকে একসাথে কাজ করতে সবাইকে আহ্বান জানান।তিনি আরও বলেন, দানের মাধ্যমে সঞ্চিত পূর্ণ্যরাশি অর্জিত করে সুন্দর মনমানসিকতা নিয়ে আমাদের সকলকে অসাম্প্রদায়িক দেশ গঠনে এগিয়ে আসতে হবে। তিনি আগামীতে এ বৌদ্ধ বিহারের উন্নয়নের লক্ষে জেলা পরিষদ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ