• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বরকলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2015   Saturday

শত কোটি জনের অপার স্বপ্ন,একটি বিশ্ব,করিনা নিঃস্ব- এ শ্লোগানকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার রাঙামাটির বরকল উপজেলায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বরকল উপজেলা পরিষদ ও ইউএনডিপি সিএইচটিডিএফএর উদ্যোগে উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শকুন্তলা চাকমার সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় ইউএনডিপি সিএইচটিডিএফ প্রকল্পের উপজেলা ফ্যাসিলেটর মংকিউচিং মারমা রাঙামাটি সংসদ সদস্যর উপজেলা প্রতিনিধি ও বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা উপজেলা প্রাণী সম্পদ বিভাগের মাঠ সহকারী সমিরণ মহাজন ও ইউএনডিপির খাদ্য নিরাপত্তা প্রকল্পের কর্মকর্তা আশীষ চাকমা দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য বিভাগের মেডিক্যাল অফিসার ডাঃ কৌশিক সিকদার পাড়া উন্নয়ন সমিতির সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গন থেকে র‌্যালীটি শুরু করে বাজার এলাকা প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সে গিয়ে শেষ হয়।

সভায় বক্তারা বলেন, পাহাড় কাটা ও বন ধ্বংস রোধ করে প্রাকৃতিক বন ও সামাজিক বন সৃষ্টি করে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে হবে। পাহাড় বন রক্ষা করতে পারলে এ পৃথিবীতে প্রাণী জগতের অস্তিত্ব ঠিকে থাকবে। তাই মানুষ ও জীব জন্তুর বেঁেচ থাকার প্রয়োজনে বেশী করে পরিবেশ বান্ধব গাছ লাগানোর জন্য বক্তারা গুরুত্বারোপ করেন এবং পরিবেশ বান্ধব নয় এমন গাছ না লাগানোর ও পরার্মশ দেন বক্তারা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ