• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়ি সরকারী কলেজ আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jun 2015   Sunday

রোববার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট  খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে একাদশ শ্রেনীতে আসন সংখ্যা বৃদ্ধির দাবীতে মানববন্ধন কর্মসূচি  ও  জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রীর বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজ মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার আহবায়ক কৃষ্টি চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি নাজির হোসেন, সাধারণ সম্পাদক কবির হোসেন, কলেজ শাখার সদস্য সচিব স্বাগতম চাকমা, সংহতি বক্তব্য রাখেন পিসিপি (এমএন লারমা) কলেজ শাখার সদস্য জুনান চাকমা প্রমুখ । সভা সঞ্চালনা করেন অরিন্দম কৃষ্ণ দে। মানববন্ধন শেষে  মিছিলটিসহকারে কলেজ গেইট হতে চেঙ্গী স্কোয়ার প্রদক্ষিণ করে খাগড়াছড়ি  কলেজে মাঠে গিয়ে শেষ হয় । পরে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর ও খাগড়াছড়ি কলেজের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি  দেয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, খাগড়াছড়ি সরকারি কলেজ খাগড়াছড়িতে একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ। কিন্তু প্রতি বছর একাদশ শ্রেণীতে খুব কম সংখ্যক আসন হওয়ায় অনেক মেধাবী ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পায় না।  প্রতিবারের ন্যায় এবারও এস.এস.সি উত্তির্ণ শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ভর্তির ক্ষেত্রে এক কঠিন যুদ্ধ শুরু হয়েছে। এ কলেজে ৯ টি উপজেলা থেকে ভর্তি হয়ে থাকে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এখানে একাদশ শ্রেণীর জন্য যে আসন সংখ্যা বরাদ্দ দেওয়া হয়েছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

বক্তারা খাগড়াছড়ি সরকারি কলেজে সকল বিভাগে আসন সংখ্যা বৃদ্ধি করে সকলের জন্য উচ্চ শিক্ষার দ্বার উন্মোচন করার জন্য  সরকারের কাছে দাবী  জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ