• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বান্দরবানের নীলগিরি পাশে তৈরী হচ্ছে আর্ন্তজাতিকমানের রিসোর্ট

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2015   Monday

বাংলাদেশের দার্জিলিং খ্যাত বান্দরবানের  চিম্বুক পাহাড়ের নীলগিরি রিসোর্টের অনতি দুরে জীবন নগর এলাকায় ২০ একর এলাকা জুড়ে চন্দ্রপাহাড় হিল রিসোর্ট নামের আর্ন্তজাতিকমানের রিসোর্ট তৈরীর চুক্তি সাক্ষরিত হয়েছে। সোমবার আর এন্ড আর গ্রুপের সাথে সেনা বাহিনীর চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। প্রায় একশ কোটি টাকার ব্যয়ে এ আর্ন্তজাতিকমানের এ রিসোর্টে ক্যাবল কার, সুইমিং পুল, প্রেসিডেন্ট সূটসহ নানান সুবিধা থাকবে। আগামী দুবছরের মধ্যে এ রিসোর্টটি নির্মাণ কাজ সম্পন্ন হবে। 

চুক্তি সই উপলক্ষে সোমবার বান্দরবান সেনানিবাসে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শফিকুল ইসলাম। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী, রাাঙমাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সানাউল, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, কর্ণেল বদরুল, বান্দরবানের সদর জোন কমান্ডার লেঃ কর্ণেল রাজু আহমেদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবু জাফর, আর এন্ড আর  গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রওন হক  সিকদার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,থানছি উপজেলা পরিষদের চেয়ারম্যান ক্যহ্লাচিং মার্মা , জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজি মোঃ মজিবর রহমানসহ উর্ধতন সামরিক কর্মকর্তারা। অনুষ্ঠানে ৩৫ বছরের জন্য রিসোর্টের চুক্তি সই হয়। এতে সেনা বাহিনীর পক্ষে চট্টগ্রাম সেনানিবাসের কর্মকর্তা কর্নেল বদরুল ও আর এন্ড আর  গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রওন হক  সিকদার চুক্তিতে সই করেন। 

উল্লেখ্য, সুমদ্র পৃষ্ঠ থেকে প্রায় দুহাজার ফুট উচ্চতায় চিম্বুক পাহাড়ের মনোরম পরিবেশে এ রিসোর্ট হবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল শফিকুল ইসলাম বলেন, বান্দরবানের পর্যটন শিল্পকে বিকশিত করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বান্দরবানের নন্দিত গিরিশোভার মতন সমুজ্জল চেহারা পৃথিবীর আর কোথাও নাই। বান্দরবানের পর্যটন শিল্পকে বিকশিত করা হলে এলাকার ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ অনেক লোকের কর্মসংস্থান হবে। এছাড়াও বান্দরবান অর্থনৈতিকভাবে স্বাবলম্বি হবে। তিনি  আরও বলেন বান্দরবানের চন্দ্রপাহাড় হিল রিসোর্ট-এ আন্তর্জাতিক মানের সকল সুযোগ সুবিধা থাকবে। চন্দ্রপাহাড় থেকে নীলগিরি রিসোর্টে চলাচলের  জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কেবলকার চলাচল করবে।

তিনি বলেন,পার্বত্য চট্টগ্রামে মনোরম পাঁচ তারকা হোটেল নির্মানের জন্য ইতিমধ্যেই জায়গা নির্ধারন করার কাজ শুরু হয়েছে। অতি শিঘ্রই নির্মান কাজ শুরু করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ