• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের মতবিনিময় সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2022   Thursday

বৃহস্পতিবার রাঙামাটি রিসোর্ট ওনার্স এসোসিয়েশনের উদ্যোগে পর্যটন শিল্প উদ্যোক্তাদের সমস্যা উত্তরণ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বার্গী ভ্যালি রিসোর্টে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী। জুমকিং ইকো রির্সোট এন্ড ক্যাম্পিং সাইট এর স্বত্বাধিকারী তনয় দেওয়ান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা এবং রেমলিয়ানা পাংখোয়া।


প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, তিন পার্বত্য জেলার মধ্যে রাঙ্গামাটি জেলার পর্যটন খাত সবচাইতে বেশি পিছিয়ে পড়ে আছে। পর্যটন সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতায় এ খাতকে এগিয়ে নিতে তিনি সবাইকে আহ্বান জানান।

 

তিনি বলেন, আমাদের পুঁজি এবং সক্ষমতা কম। সম্ভাবনাময় এ খাতকে এগিয়ে নিতে বেসরকারি উদ্যোগের পাশাপাশি পরিষদও অগ্রণী ভূমিকা রাখবে। পর্যটন খাতে আমরা ঘুমিয়ে আছি। এ খাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে জেগে ওঠতে হবে। তিনি বলেন, সরকার পার্বত্য চট্টগ্রাম চুক্তি, চুক্তির বলে সৃষ্ট পার্বত্য জেলা পরিষদ আইন এবং এ আইনের আলোকে ২০১৪ সালে সরকার চুক্তির মাধ্যমে তিন পার্বত্য জেলা পরিষদে পর্যটন বিষয়টি হস্তান্তর করেছে। আইনগত স্বীকৃতি লাভের জন্য তিনি রিসোর্টগুলোকে পরিষদে নিবন্ধিত হয়ে তাদের কার্যক্রম পরিচালনার জন্য আআহ্বান জানান।


সভায়  জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা এবং রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, রাইন্যা টুগুনের স্বত্বাধিকারী ললিত সি. চাকমা, বরগাঙ এর প্রতিনিধি এবং রাঙামাটি সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, গাঙপাড় রিসোর্টের হিটলার দেওয়ান বক্তব্য রাখেন।

উল্লেখ্য, রাঙামাটি রিসোর্ট ওনার্স এসোসিয়েশন  ৭টি রিসোর্ট নিয়ে গঠিত। সেগুলো হল দি বরগাঙ রির্সোট, বাগান বিলাস, বার্গী লেক ভ্যালি, টং ইকো রির্সোট, গাঙপাড় রিসোর্ট, রান্যা টুগুন রিসোর্ট, জুমকিং ইকো রির্সোট এন্ড ক্যাম্পিং সাইট।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


 

 

 

ads
ads
আর্কাইভ