• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

ঈদের ছুটিতে খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড়

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jul 2022   Monday

পবিত্র ঈদ-উল আযহার ছুটিতে এবারও বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলোতে। পর্যটকরা ঈদের বাড়তি আনন্দ উপভোগ করতে বেড়াতে ছুটছেন পাহাড়ে। রোববার ঈদের দিনে ও ঈদের দ্বিতীয় দিনে খাগড়াছড়ির পর্যটন স্পটগুলো গুলোতে ছিলো পর্যটকের ভিড়। তবে  কেন্দ্রগুলোতে বাইরের পর্যটকের চেয়ে স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি এসেছেন। আগামী ছুটির দিনগুলোতে জেলার বাইরের বাইরের পর্যটকদের সংখ্যা বাড়তে পারে ধারনা করছেন পর্যটনের দায়িত্বপ্রাপ্তরা।

 

ঈদের দিনে খাগড়াছড়ির পর্যটন কেন্দ্রগুলো  ছিলো লোকে লোকারন্য। পর্যটন স্পটগুলো ঘুরে দেখা গেছে, সবখানেই পর্যটকের ভিড়। আলুটিলা, রহস্যময় গুহা ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কসহ পর্যটকের আগমনে পরিপূর্ণ। ঈদের দিন রোববার ও ঈদের দ্বিতীয় দিনে পরিপূর্ণ ছিলো পর্যটন স্পট গুলো তবে  স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি।  

 

জেলায় অনেকগুলো পর্যটন কেন্দ্র থাকলেও সবকিছুকে ছাপিয়ে পর্যটকদের অপার আকর্ষনে টানে বদলে যাওয়া আলুটিলা ও আলুটিলার ব্যতিক্রমী ব্রিজ। এছাড়াও রহস্যময় গুহা ও রিছাং ঝর্ণায় প্রাণ জুড়ে যায় পর্যটকদের আর খাগড়াছড়ি হয়ে যেতে হয় বলে রাঙ্গামাটির সাজেক উপত্যকার উদ্দেশ্যে আসা ভ্রমন পিপাসুরা ভিড় জমান খাগড়াছড়িতেই। ফলে পর্যটকের শহরে রূপ নেই খাগড়াছড়ি।

 

শহরের অদূরে পার্বত্য জেলা পরিষদ পরিচালিত জেলা পরিষদ পার্ক, ঝুলন্ত সেতু, নয়াভিরাম লেক পর্যটকদের আকৃষ্ট করে। এছাড়া খাগড়াছড়িতে দেখার মতো রয়েছে মায়বিনী লেক, হাতি মাথা পাহাড়, দেবতারপুকু, তৈদু ছড়া ঝর্ণা, পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্র ও পানছড়ির অরণ্য কুঠির।

 

ঢাকা  থেকে ঘুরতে আসা মোঃ ইসমাইল বলেন ঈদের ছুটিতে  খাগড়াছড়িতে  এসে তার পাপহাড়ের প্রাকৃতিক দৃশ্য ভালো লেগেছে, বিশেষ করে আলুটিলা নহস্যময় গুহা. জেলা পরিষদ হর্টিকাল পার্কে ঝুলন্ত ব্রীজ তাকে আকৃষ্ট করেছে।  চট্টগ্রাম থেকে  আসা রিক্তা দে বলেন তিনিআগে খাগড়াছড়িতে এসছেন যতবার আসেন ততবার পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য তাকে আকৃষ্ট করে আসতে মন চায়।

 

খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রের তত্ববধায়ক চন্দ্র ণাথ ত্রিপুরা ও জেলা পরিষদ হর্টিকালচার পার্কে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান ঈদের দিন ও ঈদের দ্বিতীয় দিনে তাদের পর্যটন কেন্দ্র গুলোতে পর্যটকের সংখ্যা বেড়েছে। তবে অধিকাংশ বাইরের পর্যটক এর চেয়ে  স্থানীয় পর্যটকের সংখ্যা বেশি।

 

এদিকে খাগড়াছড়ি টুরিস্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম জানান পর্যটকেরা যাতে খাগড়াছড়ির পর্যটন স্পট গুলো নিরাপদ ভাবে ঘুরতে পারেন সে ব্যবস্থা নিয়েছে টুরিস্ট ও  জেলা পুলিশ।


---হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
আর্কাইভ