• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

৮৬ দিন পর ভেসে উঠল রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতু

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Oct 2025   Thursday

৮৬ দিন পানিতে ডুবে থাকার পর ভেসে উঠল সিম্বল অব রাঙামাটির ঝুলন্ত সেতু। বৃহস্পতিবার সকালে পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতুর পাটাতনের ওপর থেকে সম্পূর্ণ পানি নেমে গেলে সেতুটি নিচের অংশ দৃশ্যমান হয়। 

পর্যটন কর্তৃপক্ষ জানায়, গেল ২৯ জুলাই থেকে কাপ্তাই হ্রদের পানি বাড়ার কারণে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন কেন্দ্রের ঝুলন্ত সেতুটি। দীর্ঘ ৮৬ দিন  পানিতে নিমজ্জিত থাকার পর  বৃহস্পতিবার সকাল ৯টার দিকে  পাটাতন থেকে পানি সরে গেলে সেতৃটি  দৃশ্যমান হয়।  সেতুর পাটাতনগুলো মেরামত, পরিষ্কার ও রং করছে পর্যটন করপোরেশন। শুক্রবার সকাল থেকে সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, প্রায় তিন মাসের মতো সেতুটি পানিতে ডুবে থাকার পর বৃহস্পতিবার সকালে সেতুর পাটাতন থেকে পানি নেমে গেছে। কিছু মেরামত ও রং করার কাজ  করা হচ্ছে।  শুক্রবার থেকে সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সেতুটি পানিতে ডুবে থাকায় টিকেট কাউন্টারে টিকেট বিক্রি বন্ধ ছিল। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ