• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    
 
ads

কাপ্তাইয়ে পর্যটন আকর্ষণ বাড়াতে আই লাভ কাপ্তাই জলারণ্য র উদ্বোধন

নজরুল ইসলাম লাভলু : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jan 2022   Friday

কাপ্তাইয়ের সৌন্দর্য্য পর্যটকদের কাছে আরো আকর্যনীয় করতে শুক্রবার "আই লাভ কাপ্তাই" জলারণ্য ভিউ পয়েন্ট উদ্বোধন করা হয়েছে।


কাপ্তাই রিভার ভিউ পার্কের সামনে আই লাভ কাপ্তাই নামে জলারণ্য ভিউ পয়েন্টে লাল সবুজের পতাকা টেনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। এসময় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মইনুল হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল হান্নান, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিরাপত্তা এডি মোঃ জসিম উদ্দিন, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই প্রেস কাবের সভাপতি মোঃ কবির হোসেন। উপজেলায় পর্যটকদের আকর্ষণ বাড়াতে উপজেলা টিআর প্রকল্পের অর্থায়নে কাপ্তাই উপজেলা প্রশাসনের পরিকল্পনা ও বাস্তবায়নে এই জলারণ্য ভিউ পয়েন্ট স্থাপন করা হয়। পয়েন্টটি সকলের জন্য উন্মুক্ত করার পর পর স্থানীয়রা এবং আগত পর্যটকরা পয়েন্টের পাশে দাঁড়িয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।


কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, পিডিবির জায়গার উপর আই লাভ কাপ্তাই নামে জলারণ্য ভিউ পয়েন্টেটি স্থাপন করা হয়েছে। এর চারপাশ জুড়ে রয়েছে কর্ণফুলী নদীর স্বচ্ছ জলরাশি, রয়েছে সুউচ্চ পাহাড়, এছাড়াও স্থাপনার চর্তুপার্শ্বে রয়েছে অরণ্য। ফলে এর নাম করন করা হয়েছে `জলারণ্য`। আই লাভ কাপ্তাই লাল ও নীল দিয়ে খচিত লেখাটি কাপ্তাইয়ে বসবাসকারীদের আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।


কাপ্তাই ৪ নং ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ বলেন, যে জলারণ্য ভিউ পয়েন্টটি তার ইউপি এলাকায় স্থাপন করা হয়েছে। এর ফলে কাপ্তাই পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় এলাকা হিসেবে পরিচিত লাভ করবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ