• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

লামায় জেএসএস’র বিক্ষোভ মিছিল ও সমাবেশ

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2015   Tuesday

বান্দরবানে লামা উপজেলায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার উদ্যোগে  লামা প্রেস ক্লাবের সামনে সমাবেশে সভাপতিত্ব করেন জেএসএস লামা উপজেলার শাখার সভাপতি অংগ্যা মং মার্মা। জেএসএস উপজেলা শাখার ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন আসাম লামা,জেএসএস নেতা মংক্যালা মার্মা, চংপাত মুরুং প্রমুখ।  এর আগে একটি বিক্ষোভ-মিছিল উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তারা  সরকার মুখে পার্বত্য চুক্তি বাস্তবায়ন নামে জুম্ম জনগণের সাথে প্রতারণা করে চলেছে। বক্তারা অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবী জানান।

জেএসএস-এর উপজেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন আসাম অভিযোগ করে বলেন, লামা উপজেলায় কোম্পানী বনায়নের নামে রুপসীপাড়ায় ইউনিয়নে গাজী গ্রুপ, সরই ইউনিয়নে কোয়ান্টাম, ফাঁসিয়াখালী ইউনিয়নে লাদেন গ্রুপ, নাইক্ষ্যংছড়ি উপজেলায় হামিম গ্রুপ অবৈধ ভাবে হাজার হাজার একর জুম্ম জনগনের জমি দখল করেছে। অতিশ্রীঘ্রই তাদের উচ্ছেদ করে গরীব জুম্ম জনগনের জায়গা ফিরিয়ে দেয়ার জন্য সরকারের কাছে জোর দাবী জানান।  অন্যথায় জুম্ম জনগণ যে কোন কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ