• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

কাপ্তাইয়ে জনসংহতি সমিতির বিক্ষোভ মিছিল সমাবেশ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2015   Tuesday

মঙ্গলবার কাপ্তাই উপজেলায় পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ওয়াগ্গা ইউনিয়ন প্রাঙ্গনে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে কাপ্তাই উপজেলা জনসংহতি সমিতির উপজেলা শাখার সভাপতি বিক্রম মারমার সভাপতিত্বে  প্রধান বক্তা ছিলেন জেএসএস সহ-সভাপতি মংনুংচিং মারমা। বিশেষ অতিথি ছিলেন জেএসএস সহ-সভাপতি জন চাকমা,কাপ্তাই উপজেলা জেএসএস সাংগঠনিক সম্পাদক খ্যাইচাঅং মারমা, জেলা যুব সমিতি নেতা মেফামং মারমা, জনসংহতি নেতা সুইপ্রু মারমা, পিসিপি কেন্দ্রীয় সহ-সভাপতি অরুন ত্রিপুরা, যুবসংহতি সভাপতি চথোয়াইমং মারমা, কাপ্তাই উপজেলা পিসিপি সাধারণ সম্পাদক ধনঞ্জয় তনচংগ্যা, সভাপতি এচিমং । অনুষ্ঠান সঞ্চালনা করেন জেএসএস সাধারণ সম্পাদক সাইমং মারমা।এর আগে একটি মিছিল কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ওয়াগ্গা ইউনিয়ন প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। ।

সমাবেশে সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন নিয়ে নানাভাবে তালবাহানা করছে অভিযোগে বক্তারা  চুক্তি পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে যেকোন সময় তুষের আগুনের মত জ্বলে উঠতে পারে পার্বত্যাঞ্চল হুশিযারী উচ্চারণ করেন। জনসংহতি সমিতির নেতা কর্মীরা অস্ত্র জমা দিয়েছে কিন্তু প্রশিক্ষন জমা দেয়নি, বিষয়টি সরকারের মাথায় রাখা উচিত। বক্তারা  কালক্ষেপন না করে  চুক্তির পূর্ণ বাস্তবায়ন, পার্বত্য পরিষদসমূহের আইন কার্যকর করতে হবে, ভূমি কমিশন আইন সংশোধন করতে হবে, সেনা ক্যাম্প প্রত্যাহার, অপারেশন উত্তরণ ব্যবস্থা বন্ধের দাবী জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ