• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

পঞ্চদশ সংশোধনী আইন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দমনমূলক ‘১১ নির্দেশনার’ প্রতি
রাঙামাটিতে ইউপিডিএফ সমির্থত ৮সংগঠন সরকারকে লাল কার্ড প্রদর্শন করল

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Jun 2015   Tuesday

সংবিধানে নপঞ্চদশ সংশোধনী আইন ও ‘পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত দমনমূলক ১১ নির্দেশনা’র প্রতি লালকার্ড প্রদর্শন করেছে ইউপিডিএফ সমর্থিত ৮ গণসংগঠন। মঙ্গলবার রাঙামাটিতে মানববন্ধনের মাধ্যমে সরকারকে এ লাল কার্ড প্রদর্শন করা হয়।

রাঙামাটি সদর উপজেলাস্থ কতুকছড়ি বাজারের ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র পরিষদের জেলা সভাপতি অনীল চাকমা, সহ-সভাপতি কুমেন্টু চাকমা, তথ্য প্রচার সম্পাদক নিকন চাকমা ঘিলাছড়ি নারী নির্যতন প্রতিরোধ কমিটির সভাপতি কাজলী ত্রিপুরা।

নানিয়ারচর উপজেলা উপজেলা মাঠে  নানিয়ারচর ইউপি মেম্বার সেন্টু চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুশীল জীবন চাকমা ও ইউপিডিএফ প্রতিনিধি বকুল চাকমা। লাল কার্ড প্রদর্শন শেষে একটি বিক্ষোভ মিছিল নান্যাচর বাজার প্রদক্ষিণ করে। বাঘাইছড়ি উপজেলায় রূপকারী ইউনিয়নের বড়াদাম, বিজয়ঘাট, বঙ্গলতলী ইউনিয়নের বটতলা বাজার ও বাঘাইছড়িতে পৃথক পৃথক জায়গায় লাল কার্ড প্রদর্শন করা হয়। এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের উপজেলা সংগঠনিক সম্পাদক শুভ শান্তি চাকমা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক সিক্কোধন চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের মুক্ত সোনা চাকমা, পিসিপি উপজেলা সাধারণ সম্পাদক আসেন্টু চাকমা ও ইউপিডিএফ এর কেন্দ্রীয় সদস্য দেবদন্ত ত্রিপুরা।

সমাবেশে বক্তারা পঞ্চদশ সংশোধনীতে পার্বত্য চট্টগ্রামসহ দেশের সংখ্যালঘু জাতিসমূহের ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দেয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা অবিলম্বে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলপূর্ব সংখ্যালঘু জাতিসমূহত জাতিগত সাংবিধানিক স্বীকৃতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা দমনমূলক ১১ নির্দেশনা বাতিল ও  গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ