• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে আওয়ামীলীগের ত্রাণ বিতরণ

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Aug 2015   Tuesday

বান্দরবানের বন্যা দুর্গতদের মাঝে মঙ্গলবার আওয়ামীলীগের পক্ষ  থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শহরের বঙ্গবন্ধু উন্মোক্ত মঞ্চে বন্যা দুর্গত জনগনের মাঝে আওয়ামীলীগের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থেকে ত্রাণ বিতরনের উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের  প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি । এসময়  বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুর রহিম চৌধুরী, সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মংক্যাচিং চৌধুরী,  জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক লক্ষিপদ দাশ,জেলা পরিষদের সদস্য ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ক্যসাপ্রু, সহ জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  এর আগে প্রতিমন্ত্রীর বাসভবনে সরকারী কর্মকর্তা,স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেন।  এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আবু জাফর,পুলিশ সুপার মিজানুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সফিকুর রহমান,বান্দরবান সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মোঃ রফিক উপস্থিত ছিলেন।

এসময় আক্ষেপের সুরে  প্রতিমন্ত্রী বলেন বর্তমান প্রশাসনের ন্যায় প্রানহীন,চন্দহীন কোন প্রশাসন বান্দরবানে দেখিনি। বিরোধী দলে থাকা অবস্থায় দুইবার এমপি ছিলাম্ তখন কার সরকারী দলের প্রশাসনও বর্তমান প্রশাসনের ন্যায় তাকে অসহযোগিতা করেননি। প্রতি মন্ত্রী প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন আপনারা গণপ্রজাতন্ত্রের কর্মচারী,জনগনের সেবাই আপনাদের দায়িত্ব। জন প্রতিনিধিদের সহযোগীতা করাও আপনাদের কর্তব্য।

 বান্দরবানের প্রেক্ষাপট এবং সমতল জেলার প্রেক্ষাপট সম্পুর্ণ ভিন্ন উল্লেখ তিনি আরও  বলেন এ এলাকার গরীবদের সহযোগিতা  দেয়া প্রশাসনের দায়িত্ব। এক মাসের মধ্যে তিন তিনবার বান্দরবানের রাস্তাঘাট,শিক্ষা প্রতিষ্ঠান ও জনগনের জানমালের ক্ষতিগ্রস্থ হয়েছে। অথচ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পর্যাপ্ত পরিমান ত্রান সামগ্রী প্রেরন করলেও বান্দরবানের বন্যায় ক্ষতিগ্রস্থ জনগন তা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি বান্দরবানের প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন বর্তমান বান্দরবানের প্রশাসন জনপ্রতিনিধিদের অসহযোগিতার মনোভাব বহু পুর্বেই স্পষ্ট হয়েছে। এর পরিবর্তন না হলে জনগনই এর জবাব দিতে একদিন বাধ্য হবে।

প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতি গ্রস্থ জনগনের উদ্দেশ্যে বলেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় আপনাদের পাশে আছেন এবং থাকবেন। তিনি বলেন বন্যায় ক্ষতিগ্রস্থ জনগনের জন্য প্রধানমন্ত্রী পর্যাপ্ত সাহার্য্য প্রদান করেছেন। এগুলো যথাসময়ে বিতরন করা হবে বলে তিনি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ