• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

আদিবাসীদের অধিকার নিশ্চিত করার দাবি জানিয়ে ঢাকায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Aug 2015   Sunday

আর্ন্তজাতিক দিবস উপলক্ষে রোববার রাজধানীতে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা আদিবাসীদের উপর সকল প্রকার বৈষম্য দূর করার ও তাদের উপর মানবাধিকার প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন। 

বাংলাদেশ আদিবাসী ফোরামের উদ্যোগে কেন্দ্রিয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে উদ্ধোধক ছিলেন জাতীয়  মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি পালন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্রবোধিপ্রিয় লারমা(সন্তু লারমা)। অনুষ্ঠান সঞ্চলনা করেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং। এসময় বক্তব্য বাখেন, জাতীয় সংসদ সদস্য, জাতিসংঘ আবাসিক প্রতিনিধি, ডেনমার্ক রাষ্ট্রদূত, ও ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতসহ দেশের বিশিষ্ট নাগরিকরা।  অনুষ্ঠানে শেষে একটি বনার্ঢ্য র‌্যালী বের করা হয়।

উদ্ধোধনী বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান আদিবাসীদের সকল দাবির সাথে একমত পোষন করে বলেছেন, আদিবাসীদের দাবি আদায়ের সংগ্রামে জাতীয় মানবাধিকার কমিশন কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, পার্বত্য চুক্তি বাস্তবায়নে কমিশন কাজ করতে চায় এবং তিনি এক্ষেত্রে আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জনাব সন্তু লারমার কাছে সময় প্রার্থনা করেন।

 প্রধান অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জনাব রাশেদ খান মেনন এমপি বলেন, আদিবাসীদের জন্য আদিবাসী অধিকার আইন করার প্রচেষ্টা চলছে এবং তিনি আশা প্রকাশ করেন সংসদে এই আইন উত্থাপিত হবে যা আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, প্রতি বছর আদিবাসী দিবস পালিত হয় কিন্তু আগিামী বছর আদিবাসী দিবস পালিত হবে বাঙালি ও আদিবাসী একত্রিত হয়ে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি সন্তু লারমা বলেন, আদিবাসীদের অধিকার আদায়ে অদিবাসীদের লড়াই সংগ্রামের বিকল্প নেই। তিনি পাহাড় ও সমতলের আদিবাসীদের একত্রে অধিকার অদায়ের মংগ্রামে সামিল হবার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ