• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বান্দরবানে ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Aug 2015   Wednesday

বান্দরবানে ত্রান ও দুর্যোগ ব্যবস্থানার বিষয়ে  বুধবার জেলা প্রশাসন  সংবাদ সন্মেলনের অায়োজন করেছে।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সংবাদ সন্মেলনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু জাফরসহ কর্মকর্তারা।

প্রেস ব্রিফিং এ জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী  বিগত বন্যায় বান্দরবানের পরিস্থিতি মোকাবেলায় সরকারী ত্রান তৎপরতার চিত্র তুলে ধরে বলেন,  গত বন্যায় বান্দরবান সদর উপজেলায়(পৌরসভা সহ) ৩ মেঃটন চাউল ও নগদ ত্রান হিসাবে ১লক্ষ ১০ হাজার টাকা,লামা উপজেলায় ২৪ মেঃ টন চাউল,নগদ ২ লক্ষ ১০ হাজার টাকা,আলীকদম উপজেলায় ১৫ মেঃটন চাউল,নগদ ১০ হাজার টাকা,নাইক্ষংছড়ি উপজেলায় ২৩ মেঃ টন চাউল,নগদ ৩৫ হাজার টাকা,রোয়াংছড়ি উপজেলায় ৫ মেঃ টন চাউল,নগদ ১০ হাজার টাকা,রুমা উপজেলায় ৫ মেঃ টন চাউল ,নগদ ১০ হাজার টাকা,থানছি উপজেলায় ৫ মেঃ টন চাউল ,নগদ ১০ হাজার টাকা বন্যার্থদের জন্য প্রদান করা হয়েছে।

 তিনি  আরও বলেন এবারের বন্যায় বান্দরবানের লামায় ৬জন,নাইক্ষংছড়িতে ১ জন সহ মোট ৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ৬ জন। এ জেলায় মোট ৬৩ হাজার ৫ শত ২৭ জনক্ষতি গ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা  ১৬হাজার ৭ শত ১৫।

তিনি বলেন বর্তমানে যে কোন দুর্যোগ মোকাবিলায় ৩১৬ মেঃ টন চাউল এবং ৬ লক্ষ ৫৫ হাজার টাকা মৌজুদ রয়েছে।  প্রশাসন যে কোন দুর্যোগ মোকাবেলায় রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ