• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

এইচএসসিতে তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির শিক্ষার্থীরা ফলাফল খারাপ করেছে

বিশেষ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Aug 2015   Thursday
no

no

এবার এইচএসসি পরীক্ষায় তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটির শিক্ষার্থীরা সবচেয়ে  ফলাফল খারাপ করেছে। রাঙামাটি জেলায় এবার পাসের হার ৪৩ দশমিক ৯১ শতাংশ। তবে খারাপ ফলাফলের জন্য শিক্ষাবিদরা সৃজনশীল বিষয়ে যোগ্য শিক্ষক ও অবকাঠামোর অভাব এবং  অতি দরিদ্র শিক্ষার্থীরা পরিবারের অনটনের কারণে তাদের মাবাবাকে  বিভিন্ন আয়বর্ধক কাজে সহায়তা করতে  গিয়ে নিয়মিত ক্লাশ করতে না পারাকে দায়ী করেছেন।

জানা  গেছে, রাঙামাটি পার্বত্য  জেলায়  দুটি সরকারী কলেজসহ ১৩টি কলেজ  থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল। সেগুলো হল রাঙামাটি সরকারী কলেজ, রাঙামাটি সরকারী মহিলা কলেজ, কাজলং কলেজ, শিজক কলেজ, নানিয়ারচর কলেজ, কর্ণফুলী কলেজ, কর্ণফুলী পেপার মিলস্ হাইস্কুল এন্ড কলেজ, কাউখালী কলেজ, ঘাগড়া কলেজ, বাঙ্গালহালিয়া কলেজ, রাজস্থলী কলেজ, রাবেতা  মডেল কলেজ ও বরকল রাগীব রাবেয়া কলেজ। এসব কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে ৪ হাজার ৮৮৫জন। এর মধ্যে পাস  করেছে ২ হাজার ১৪১ জন।  যার পাসের হচ্ছে শতকরা ৪৩ দশমিক ৯১ শতাংশ। জেলার  একমাত্র রাঙামাটি সরকারী কলেজ থেকে ১১ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার রাঙামাটির সরকারী কলেজ  থেকে ১হাজার ৫৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করলেও পাস করেছে ৪৮২ জন। রাঙামাটি সরকারী মহিল কলেজে ৭৪৫ জন  শিক্ষার্থী  থেকে পাস করেছে ৩০৭ জন।  এ   জেলায় কলেজের মধ্যে সবেচেয়ে পাসের হার এগিয়ে রয়েছে কর্ণফুলী পেপার মিলস্ হাইস্কুল এন্ড কলেজ। এ কলেজে  ১৩৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১০৩ জন।  

সূত্র মতে, চট্টগ্রাম বোর্ডের অধীনে তিন পার্বত্য  জেলায় ফলাফলে বরাবরে মত পিছিয়ে থাকলেও এবার এইচএসসি পরীক্ষায় ফলাফল  অনেকগুন বেশী পিছিয়ে পড়েছে। এর মধ্যে মাদার ডিস্ট্রিক হিসেবে খ্যাত রাঙামাটি  জেলায় ফলাফল সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। দেখা  গেছে, এবার এইচএসসি পরীক্ষায় অন্য দুই জেলা বান্দরবানের পাসের হার ছিল ৫৭ দশমিক ৯৯ শতাংশ ও খাগড়াছড়িতে ৫০ দশমিক ১৬ শতাংশ। এর মধ্যে খাগড়াছড়ি  জেলায় জিপিএ-৫  পেয়েছে ১১ জন এবং বান্দরবানে ২৬ জন শিক্ষার্থী।

পার্বত্যাঞ্চলের বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মংসানু  চৌধুরী বলেন, পার্বত্যাঞ্চলে সৃজনশীল বিষয়ে শিক্ষার্থীদের জানার তো দূরের কথা শিক্ষকদের এ বিষয়ে সঠিকভাবে জানেন না। অর্থাৎ সৃজনশীল বিষয়ে ট্রেনিং প্রাপ্ত শিক্ষকদের প্রচন্ড অভাব রয়েছে। অন্যদিকে অবকাঠামে অভাব রয়েছে।  কারণ যেখানে সরকারী কলেজগুলোতে অবকাঠামো অভাব সে জায়গায়  বেসরকারী কলেজগুলোতে কিভাবে অবকাঠামো উন্নয়ন ঘটবে? তাই এসব কারণে পার্বত্যাঞ্চলের ফলাফল বিপর্যয় ঘটেছে। 

রাঙামাটি সরকারী কলেজর অধ্যক্ষ প্রফেসর বাঞ্চিতা চাকমা বলেন, সৃজনশীল বিষয় নিয়ে এ অঞ্চলে বিশেষ করে রাঙামাটি  জেলার কলেজগুলোতে শিক্ষকদের প্রশিক্ষণ নেই, তথ্য ও প্রযুক্তি(আইসিটি) বিষয়ে প্রত্যন্ত অঞ্চলের কলেজগুলোতে শিক্ষককের অভাবের কারণে এ ফলাফল খারাপ হয়েছে। এছাড়া  প্রত্যান্ত এলাকা থেকে  অতি দরিদ্র শিক্ষার্থীরা কলেজে ভর্তির পর  আর্থিক অনটনের কারণে তাদের মাবাবাকে  বিভিন্ন আয়বর্ধক কাজে সহায়তা করতে গিয়ে নিয়মিত ক্লাশ করতে না পারা এবং সর্বোপরি রাজনৈতিক চাপের কারণে নির্বাচনী পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহনে অনুমতি  দিতে বাধ্য করাতে এ খারাপ ফলাফলের কারণ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ