• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

লামায় পাহাড়ী এক কিশোরীকে ধর্ষণ,আটক ১

Published: 19 Aug 2015   Wednesday

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়পত্র নিতে এসে ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে ও বাইরে তিন পাষন্ড তাকে ধর্ষণ করে। তিন জনের মধ্যে দুইজন লামা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী। অন্যজন স্থানীয় মো: সেলিম।  এ ঘটনায় লামা থানায় ধর্ষণ মামল করাা হয়েছে। পুলিশ ধর্ষণের ঘটনায় অভিযুক্ত নূর মোহাম্মদকে আটক  করলেও অপর দুজনকে আটক করতে পারেনি।

পুলশি ও ঘটনার শিকার কিশোরীর পরিবারের স্বজনরা জানায়, সোমবার লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শারীরিক অসুস্থতার কারণে ভর্তি হয় উপজেলার গজালিয়া ইউনিয়নের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ত্রিপুরা কিশোরী। চিকিৎসা শেষে মঙ্গলবার কিশোরীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয় লামা হাসপাতাল কর্তৃপক্ষ। এসময় কিশোরীটি হাসপাতালের স্টাফ নুর মোহাম্মদ ও শাহ আলমের কাছে মেডিকেল সনদের কথা বললে তারা ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য নানা তালবাহানা করে তাকে বসিয়ে রাখে। এক পর্যায়ে সন্ধ্যার দিকে হাসপাতাল পাড়ার মিরাজ মাঝির ছেলে সেলিম (২৭) কিশোরীটিকে হাসপাতালের সম্মুখ থেকে জোর পূর্বক হাসপাতাল সংলগ্ন মাতামুহুরী নদীর পাড়ে নিয়ে গিয়ে জোর পূর্বক ধর্ষন করে। ধর্ষনের ঘটনার পর মেয়েটি আশ্রয়ের জন্য লামা হাসপাতালে চলে আসার পর তাকে কর্তব্যরত এক নার্স আশ্রয় দেয়। পরবর্তীতে সুযোগ বুঝে লামা হাসপাতালের এমএলএসএস নুর মোহাম্মদ ও শাহ আলম নামের দুই নরপশু কিশোরীকে রাত ৮টার দিকে হাসপাতালের ডিউটির বিশ্রাম কক্ষে জোরপূবর্ক নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষন করে। পরে ঘটনাটি কিশোরীটি তার আত্বীয়-স্বজনদের জানায়। এ ঘটনায় বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ লামা উপজেলার শাখার সভাপতি উইলিয়াম ত্রিপুরা বাদী হয়ে লামা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা করেছেন(মামলা নং-০৭, তারিখ-১৯/০৮/২০১৫ইং)।

লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, ইতোমধ্যে এজাহার ভুক্ত আসামী লামা হাসপাতালের কর্মচারী নুর মোহাম্মদকে গ্রেফতার করা হয়েছে। অপর দু’জনকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা করা জন্য সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

ads
ads
আর্কাইভ