• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাঙামাটিতে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ পুনরালোচনা ও সার্টিফিকেট প্রদান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Aug 2015   Monday

সোমবার রাঙামাটিতে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহার বিষয়ে প্রশিক্ষণ পুনরালোচনা ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয়।

উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সম্মেলন কক্ষে ইউনিসেফের সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপসেন্ট  এন্টারপ্রাইজ(আইডিই) এর সানমার্ক সিমস্ প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহা নরুন্নবী।

এতে বক্তব্যে রাখেন ইউনিসেফ চট্টগ্রামের বিভাগের ওয়াস অফিসার রুহুল আমিন, আইডিই এর অপারেশন লিডার এনামুল হক, আইডিই এর ডেভলপমেন্ট মার্কেটিং অফিসার আজমত আলী, আরিফুল হক।

অনুষ্ঠানে স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ল্যাট্রিন স্যান্মার্ক সিম্্স বাজার জাতকরণ বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে রাঙ্গামাটি সদর ও রাজস্থলী উপজেলার ৮ জন লোকাল সেনিটারী সার্ভিস প্রোভাইডরকে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বলা হয়, আইডিই-এর সানমার্ক সিম্স প্রকল্পের  আওতায় ২০১৪ সাল থেকে এক বছর মেয়াদে রাঙামাটি সদর ও রাজস্থলী উপজেলায় কাজ শুরু করে। এ পাইলট প্রকল্পের  লোকেল স্যানিটেশন সার্ভিস প্রোপাইডারের মাধ্যমে গত এক বছরে ৫৮২ জনকে স্বপ্ল মূল্য স্বাস্থ্যসম্মত স্যানীটারী ল্যাট্রিন বিতরণ করা হয়েছে। ৩১ আগস্ট এ প্রকল্পের মেয়াদ সমাপ্ত হবে।

বক্তারা বলেন, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ব্যবহারে পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষ গুলোকে সচেতন করতে হবে। দুর্গম এলাকার মানুষ গুলোকে সচেতন করা গেলে পার্বত্য অঞ্চলের পরিবেশ ও প্রকৃতি দুটোই রক্ষা পাবে। বক্তারা বেসরকারী উন্নন সংস্থা আইডিই যে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিনের প্রকল্প নিয়ে এসেছে তা যদি পার্বত্য অঞ্চলে সকল জনগোষ্ঠীর মাঝে ছড়িয়ে দেয়া যায় তাহলে এই অঞ্চলের প্রকৃতিও রক্ষা পাবে বলে মন্তব্য করেন বক্তারা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ