• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি সরকারী কলেজে বাড়তি ভর্তি ফি আদায়ের অভিযোগ
ছাত্রসংগঠনগুলোর প্রতিবাদ: ভর্তির কার্যক্রম বন্ধ থাকায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিড়ম্বনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jun 2014   Tuesday

রাঙামাটি সরকারী কলেজের প্রথম বর্ষে ভর্তির সময় বিভিন্ন খাদে বাড়তি ফি আদায়ের অভিযোগে এনে ছাত্রসংগঠনগুলো প্রতিবাদ করায় মঙ্গলবার কলেজের ভর্তির কার্যক্রম বন্ধ ছিল। ফলে কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষে ভর্তি হতে আসা শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়তে হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ দাবি করেছে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সমস্যা সমাধান হয়েছে। বুধবার থেকে ভর্তির কার্যক্রম চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটি সরকারী কলেজের উচ্চ মাধ্যমিকের ২০১৪-১৫এর শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্র-ছাত্রীদের মঙ্গলবার ভর্তি দিন নির্ধারিত ছিল। এতে ছাত্রলীগ, ছাত্র দল ও পাহাড়ী ছাত্র পরিষদের কলেজ শাখার নেতৃবৃন্দ বিভিন্ন খাদে বাড়তি ফি আদায় করা হচ্ছে অভিযোগসহ কলেজের ভর্তি কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মঈন উদ্দীনকে ভর্তির কমিটির আহ্বায়ক থেকে অপসারনের দাবি করে প্রতিবাদ জানায়। এক পর্যায়ে ছাত্র নেতারা ভর্তি ফরম বিতরণ ও ভর্তি বন্ধ করতে রুমে তালাও দেয়। পরে তারা কলেজের অধ্যক্ষ রুমের সামনে ভর্তির কার্যক্রম বন্ধের জন্য শ্লোগান দিলে কলেজ কর্তৃপক্ষ ভর্তির সকল কার্যক্রম বন্ধ রাখে। পরবর্তীতে কলেজের তিন ছাত্র সংগঠনের পক্ষ থেকে নয় দফা দাবি জানায়। এক পর্যায়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্চিতা চাকমা তিন ছাত্র সংগঠনের নেতাদের সাথে তার অফিস কক্ষে রুদ্ধদ্বার বৈঠকে বসেন। এ সময় ছাত্র নেতাদের উপস্থিত ছিলেন ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি আব্দুল জব্বার সুজন, ছাত্র দলের কলেজ শাখার সভাপতি ইমরান চৌধুরী সূজন, সাধারন সম্পাদক অলি আহাদ ও পাহাড়ী ছাত্র পরিষদের কলেজ শাখার সভাপতি রিন্টু চাকমা প্রমুখ।

অধ্যক্ষকের কাছে দেয়া নয় দফা দাবির মধ্যে রয়েছে নৈশ প্রহরীর বেতন বাবদ তিনশ টাকার পরিবর্তে দুইশ টাকা, উন্নয়ন তহবিল বাবদ দুইশ টাকার পরিবর্তে একশ টাকা ভর্তি বাবদ কেটে রাখা,কলেজের ভর্তি কমিটির আহ্বায়ক ও বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মঈন উদ্দীনকে ভর্তির কমিটির আহ্বায়ক থেকে অপসারনসহ ইত্যাদি।

কলেজের ছাত্রসংগঠনের নেতারা জানান, সাধারন গরীব ছাত্র-ছাত্রীদের স্বার্থে ও ভর্তি বানিজ্য বন্ধ করতে এসব দাবিতে এ ঐক্যবদ্ধ আন্দোলন।

কলেজের বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মঈন উদ্দীন জানান, তিনি দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে এই কলেজের অধ্যাপনা করে যাচ্ছেন। তাকে যে ভর্তি কমিটির আহ্বায়ক করা হয়েছে তিনি খুবই স্বচ্ছতা ও নিরপেক্ষ প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চালাচ্ছেন। এর আগেও স্নাতকের নতুন বর্ষের ছাত্র-ছাত্রী ভর্তি করা হয়েছে তাতে তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়নি। এখন কেন অভিযোগ আনা হচ্ছে জানি না? তিনি আরও বলেন, বিজ্ঞান বিভাগের ভর্তির জন্য ১০থেকে ১৫জনকে ভর্তির জন্য স্লিপ দেয়া হলেও ছাত্রসংগঠনের নেতাদের প্রতিবাদের কারনে ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। আশাকরি বুধবার ছাত্র-ছাত্রীরা ভর্তি হতে পারবে।

কলেজ অধ্যক্ষ প্রফেসর বাঞ্চিতা চাকমা জানান, ছাত্রসংগঠনের নেতারা যে দাবি নিয়ে আন্দোলন করছে সেই সব দাবি নিয়ে তাদের সাথে আলোচনার পর সমাধানে পৌঁছনো গেছে। বুধবার থেকে নতুন বর্ষের শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ