• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবিতে খাগড়াছড়িতে পিসিপি’র বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Sep 2015   Wednesday

সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫দফা বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়িতে বুধবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)।

উপজেলা পরিষদ প্রাঙ্গনে পিসিপির খাগড়াছড়ি সদর থানা শাখা ও খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার উদ্যোগে সমাবেশে সমাবেশে বক্তব্য রাখেন পিসিপি’র কলেজ শাখার সহ-সাধারণ সম্পাদক জেসিম চাকমা ও থানা শাখার সাধারণ সম্পাদক সোহেল চাকমা প্রমূখ। এর আগে একটি মিছিল খাগড়াড়ি সরকারি কলেজের প্রশাসনিক ভবন থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে  গিয়ে শেষ হয়।

বক্তারা বলেন, বিগত ২০০০ সালে পাহাড়ি ছাত্র পরিষদ পার্বত্য চট্টগ্রাম ও সমতলে সকল জাতিসত্তার নিজ নিজ মাতৃভাষা প্রাথমিক শিক্ষাসহ ৫ দফা দাবিতে সংগ্রাম করে আসছে। এরই ধারাবাহিকতায় ২০০২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক বরাবর মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা সহ শিক্ষা সংক্রান্ত ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি পেশ করা হয়। সে সময় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে পিসিপিকে চিঠি দেওয়া হলেও বাস্তবায়ন করা হয়নি। এসব দাবি বাস্তবায়নে ২০১১ সালে তিন পার্বত্য জেলায় স্কুল-কলেজ ধর্মঘট পালন করা হলে ২০১৩ সালে আওয়ামী লীগ সরকারের শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৬টি জাতিসত্তার (মারমা, চাকমা, ত্রিপুরা, সান্তাল, মনিপুরী, গারো) মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর ঘোষণা দেন। কিন্তু সরকার এখনো তা বাস্তবায়ন করেনি।

বক্তারা অভিযোগ করে আরও বলেন, শাসক শ্রেণী পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জাতিসত্তাসমূহের উপর প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে। তাছাড়া প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতেও সরকার তেমন কোন উদ্যোগ গ্রহণ করছে না। ফলে শিক্ষার্থীদের উপর এর বিরূপ প্রভাব পড়ছে।

 বক্তারা অবিলম্বে সকল জাতিসত্তার মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ শিক্ষা সংক্রান্ত ৫দফা বাস্তবায়নের জোর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ