• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

বান্দরবানের বিজিবি সদস্য জুয়েল রানার মরদেহ গ্রামের বাড়ীতে পাঠানো হয়েছে

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Sep 2015   Sunday

বান্দরবান সাঙ্গু নদীতে ডুবে নিখোজ বিজিবি সদস্য জুয়েল রানার(২৫) মরদেহ দ্বিতীয় দফা জানাযা শেষে রোববার হেলিকপ্টার যোগে লাশ তার গ্রামের বাড়ি চুয়াডাংগায় পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার থানছি উপজেলার বড় মদক এলাকায় গহীন অরন্যে অভিযান শেষে সাঙ্গু নদী দিয়ে নৌকাযোগে ফেরার পথে বড় পাথর এলাকায় পাথরের সাথে ধাক্ষা নৌকা উল্টে গিয়ে পানিতে ডুবে গিয়ে বিজিবি সদস্য নিখোঁজ হন।  নৌবাহিনীর সাত সদস্য বিশিষ্ট ডুবুরি দল প্রায় দেড় দিন তল্লাশী চালিয়ে শনিবার  তার লাশ উদ্ধার করেন।

জানা গেছে, বিজিবি সদস্য জুয়েল রানার মরদেহ উদ্ধারের পর দুপুরে দিকে তাতার কর্মস্থলে থানছি বলিপাড়া ৩৩বিজিবি ব্যাটালিয়ানে  নেয়া হয়। সেখানে প্রথম দফা জানাযা শেষে তার মরদেহ রোববার সকালে বান্দরবান বিজিবি’র সেক্টর সদর দপ্তরে আনার পর বান্দরবান সেনাবাহিনীর সদর জোনে  তার দ্বিতীয় দফা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযাতে বান্দরবান সেনা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহাম্মদ,বিজিবি’র সেক্টও কমান্ডার কর্নেল এস এম অলিউর রহমান,জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানসহ সেনাবাহিনী ও বিজিবি’র কর্মকর্তা ও সৈনিকরা অংশ নেন। জানাযা শেষে সেনাবাহিনী,বিজিবি,জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিজিবি সদস্যের কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। পরে হেলিকপ্টার যোগে লাশ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়।

বিজিবি সদস্য মোঃ জুয়েল রানা গয়েশপুর গ্রামের জীবন নগর থানার চুয়াডাংগা জেলার মোঃ বজলুর রহমানের ছেলে। সে ২০১২ সালে এপ্রিল মাসে বিজিবিতে সিপাহী পদে যোগদান করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ